খেলা

ঢাকার জ্যামে ক্রিকেট (ভিডিও)

সান নিউজ ডেস্ক : ‘ট্রাফিক জ্যাম’-রাজধানী ঢাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকাই এখানে নিয়ম। এখানে জ্যাম থেকে মুক্তির উপায় না পেয়ে অনেকে ফেসবুকিং বা গেমিংয়ে মনোযোগী হন।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সেরা দশে নাসুম

এবার খবরের শিরোনামে আসার মতো একটি কাজ করলেন এক দল তরুণ। জ্যামে পড়ে সময় কাটাতে রাস্তায় ব্যাট-বল নিয়ে নেমে পড়ে ক্রিকেট খেললেন তারা।

ক্রিকেটের প্রতি বাংলাদেশি তরুণদের এই প্রেম হৃদয়ে গেঁথেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর। আন্তর্জাতিক গণমাধ্যমটি তরুণদের সেই খেলা আপলোড করেছে।

বুধবার ( ৯ মার্চ) রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে আটকে থাকা জ্যামের মধ্যেই ফাঁকা জায়গা পেয়ে ক্রিকেট নিয়ে মেতে উঠেন কয়েকজন তরুণ।

তাদের ব্যাটিং-বোলিং উপভোগ করছিলেন জ্যামে আটকেপড়া বিভিন্ন পরিবহণের যাত্রীরা। ক্রিকেট খেলার সেই মজাদার মুহূর্তের একটি ভিডিও করেন মিরাজ মাহবুব নামে একজন। সেই ভিডিওটি ক্রিকইনফোর কাছে পাঠিয়েও দেন তিনি।

ক্রিকেটের জনপ্রিয় সাইটটিও সেই ভিডিও তাদের ফেসবুক এবং টুইটারে প্রকাশ করেছে।

আরও পড়ুন: বেনজেমা ঝরে মেসি-নেইমারদের স্বপ্নভঙ্গ

ক্যাপশনে লিখেছে, নিশ্চিত ঢাকার মানুষ জানে ট্রাফিক জ্যামে আটকে থাকা সময়টাকে কীভাবে কাজে লাগাতে হয়।

পোস্টের পর ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। ১৫ ঘণ্টার মধ্যে রিয়েক্ট জমা পড়েছে ৬১ হাজারের বেশি, তিন হাজারের বেশি মন্তব্যের পাশাপাশি ভিডিওটি ইতোমধ্যে ১০ হাজারের বেশি নেটিজেন শেয়ার করেছেন।

ভিডিও

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা