ইউক্রেনে জঙ্গি বিমান পাঠাতে চায় পোল্যান্ড
আন্তর্জাতিক

ইউক্রেনে জঙ্গি বিমান পাঠাতে চায় পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : চলমান ইউক্রেন যুদ্ধে সামরিক সাহায্য হিসেবে দেশটিতে মিগ-২৯ জঙ্গি বিমান পাঠাতে চায় পোল্যান্ড। কিন্তু, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়টিতে আগ্রহ দেখাচ্ছে না। অর্থাৎ মার্কিন কর্তৃপক্ষ চাচ্ছে না কিয়েভে মিগ-২৯ জঙ্গি বিমান পাঠাক পোল্যান্ড।

আরও পড়ুন:ঢাকা-আবুধাবি চার সমঝোতা স্মারক স্বাক্ষর

বুধবার ( ৯ মার্চ ) এমন সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

কিয়েভে সামরিক সাহায্য হিসেবে মিগ-২৯ জঙ্গি বিমান পাঠানোর বিষয়ে পোল্যান্ড যে প্রস্তাব দিয়েছিল তা নাকচ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জার্মানিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি দিয়ে বিমান পাঠাতে চাচ্ছিল দেশটি। কিন্তু, এ বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না বাইডেন সরকার। এটা ন্যাটো জোটকে উদ্বেগের মধ্যে ফেলবে বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ।

মূলত, রুশ আক্রমণ প্রতিরোধ করতে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার আবেদন জানিয়েছিলেন যে তার দেশের বিমানবাহিনীকে আরো জঙ্গি বিমান পাঠিয়ে সাহায্য করতে। জেলেনস্কির আবেদনে সাড়া দিয়ে কিয়েভকে সামরিক সাহায্য হিসেবে মিগ-২৯ জঙ্গি বিমান পাঠাতে চাচ্ছিল পোল্যান্ড। এমনকি পরে এ বিষয়ে একটি প্রস্তাবও দেয় তারা।

আরও পড়ুন:অবশেষে দেশে পৌঁছালেন ২৮ নাবিক

আল জাজিরার প্রতিবেদন হতে জানা যায়, পোলিশ প্রস্তাব অনুসারে, জার্মানির রামস্টেইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে রাশিয়ার তৈরি মিগ-২৯ জঙ্গি বিমান পাঠাবে পোল্যান্ড। পরে এ জঙ্গি বিমানগুলোকে ইউক্রেনে পাঠানো হবে।

আরও পড়ুন:ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন

কিন্তু, মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের ঘাঁটি থেকে বিমান ওড়ানো হলে রাশিয়ার সাথে সঙ্ঘাত বৃদ্ধি পাবে। এছাড়া এ বিষয়টি নিয়ে সমগ্র ন্যাটো জোটে উদ্বেগ বাড়বে।

আরও পড়ুন:ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

আরও পড়ুন:কমছে ভোজ্য তেলের ভ্যাট

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট স...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা