আন্তর্জাতিক

মধ্যরাতে রাস্তা থেকে অর্ধনগ্ন তরুণী উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

রেড রোডের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন এক অর্ধনগ্ন যুবতী! পরনে নীল জিনসের ট্রাউজার। উর্ধাঙ্গে কিছু নেই। পথ চলতি বাইক আরোহী থেকে শুরু করে গাড়ির চালকদের কাছ থেকে প্রথমে এ রকমই খবর পান ভারতের কলকাতা পুলিশ। প্রথমে খবর পেয়েছিলেন, ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের কাছে দেখা গিয়েছে। কিন্তু সেখানে তাকে পাওয়া গেল না। শেষে অনেক খোঁজাখুঁজির পর সেই তরুণীর হদিশ মিলল মেয়ো রোড এবং রেড রোডের সংযোগস্থলে পুলিশ মেমোরিয়াল স্ট্যাচুর কাছে।

কিন্তু সেই যুবতীকে উদ্ধার করতে গলদঘর্ম হল পুলিশ। বহু কষ্টে কলকাতা পুলিশের টহলদার শক্তি বাহিনীর মহিলা সদস্যরা কোনও মতে তাকে গাড়িতে তোলেন। নিয়ে যাওয়া হয় ময়দান থানায়। সেখান থেকে খবর দেওয়া হয় যুবতীর বাড়িতে।

কলকাতা পুলিশ বলছে, মঙ্গলবার রাত ১১ টা নাগাদ প্রথম তারা খবর পান ওই তরুণীর ব্যাপারে। এক পুলিশ কর্মকর্তা বলেন, যারা খবর দিয়েছিলেন তারা নিশ্চিত ছিলেন যে ওই তরুণী ভবঘুরে নন। তার পোশাক দেখে কখনই ভবঘুরে মনে হয়নি। রেড রোড ধরে তল্লাশি চালাতে চালাতে ফের খবর আসে পুলিশের কাছে।

খিদিরপুর থেকে রাজাবাজারে বাড়ি ফিরছিলেন বাইক আরোহী দুলারে আলম। তিনি মেয়ো রোডে দেখতে পান ওই যুবতীকে। তিনি সঙ্গে সঙ্গে রাস্তায় টহলদারি পুলিশকে জানান। কিন্তু পুলিশ গিয়ে প্রথমে খুঁজে পায়নি। শেষে ওই যুবক এবং পুলিশ মিলে পুলিশ মেমোরিয়াল স্ট্যাচুর কাছে তরুণীকে খুঁজে পায়।

কিন্তু খুঁজে পেলে কি হবে? তাঁকে বাগে আনতে হিমশিম খান পুলিশ কর্মকর্তারা। উর্ধাঙ্গ অনাবৃত থাকায় তাকে জামা দেওয়ার চেষ্টা করেন মহিলা পুলিশ কর্মীরা। কিন্তু সেই যুবতী অসংলগ্ন আচরণ করতে থাকেন।

পুলিশ কর্মীরা জোর করে জামা পরাতে গেলে রীতিমত মারমুখী হয়ে ওঠেন ওই যুবতী। গালিগালাজ করতে থাকেন পুলিশ কর্মীদের। এক পুলিশ কর্মকর্তা বলেন, স্পষ্টই বোঝা যাচ্ছিল মদ্যপ অবস্থায় ছিলেন ওই যুবতী। শেষে অনেক কষ্টে তাকে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়।

ইতিমধ্যে পুলিশের কাছে হাজির হয় দুই যুবক। তাদের একজন বোনের খোঁজ করছিলেন। শেষে ওই দুই যুবকের এক জন ওই যুবতীকে নিজের বোন বলে চিহ্নিত করেন। জানা যায়, ভবানীপুর এলাকার ওই তরুণী কলেজে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়েছেন। মা-ভাইয়ের কাছে থাকেন।

মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ওই যুবতী বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। তখন জানতে পারেন পাড়ারই এক যুবকের সঙ্গে বিকেলে দেখা গিয়েছে ওই যুবতীকে। সেই যুবককে প্রশ্ন করে পরিবারের সদস্যরা জানতে পারেন, ওই যুবতীকে নিয়ে ময়দানে রাত পর্যন্ত মদ্যপান করেন ওই যুবক। তারপর তরুণী বেসামাল হয়ে যাওয়ায় তাকে ফেলেই বাড়ি চলে যান তিনি। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘মেয়েটির মানসিক কোনও সমস্যা আছে কি না, তাও ক্ষতিয়ে দেখা হবে।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা