আন্তর্জাতিক

বিমান দুর্ঘটনায় মেক্সিকোতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি পার্বত্য এলাকায় একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

স্থানীয় রাজ্য প্রসিকিউটর দপ্তর জানায়, জরুরি উদ্ধার কর্মীরা মেক্সিকোর উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যের পার্বত্য এলাকা থেকে পাইলট ও পাঁচ যাত্রীর লাশ উদ্ধার করেছে।

চিহুয়াহুয়া প্রসিকিউটর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, রাজ্য তদন্ত সংস্থার কর্মকর্তারা বালেজা অঞ্চলে বিধ্বস্ত এ বিমানের সন্ধান পায়।

তারা সেখানে পাইলট ও পাঁচ যাত্রীকে মৃতবস্থায় দেখতে পায়।

বিমানটি সোমবার কামারগো নগরী থেকে উড্ডয়ন করে এবং ৮শ’ কিলোমিটার দূরে সিনালোয়ার গুয়াসেভে পৌঁছানোর আগে নিখোঁজ হয়।সুত্র: এএফপি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা