করোনায়, সুস্থ, ৫০, লাখের, বেশি, মানুষ,
আন্তর্জাতিক

করোনায় সুস্থ ৫০ লাখের বেশি মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া কোভিড-১৯ বা করোনাভাইরাসে প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তবে সুস্থ হয়ে উঠার সংখ্যাও কিন্তু কম নয়। এ পর্যন্ত ৪৮ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের মোট ৯৩ লাখ ৪৫ হাজার ৫৬৯ জন। এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে ৪ লাখ ৭৮ হাজার ৯৪৯ জন। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫০ লাখ ৩৬ হাজার ৭২৩ জন। করোনা থেকে এত মানুষের সুস্থ হয়ে ওঠার এই পরিসংখ্যান আশার আলো দেখাচ্ছে।

২০১৯ এর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম হামলা হয়েছিল করোনার। চীন থেকে ইরান হয়ে ইউরোপের ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানিসহ বিভিন্ন দেশে মরণ কামড় বসিয়েছে করোনা।

ইউরোপকে তছনছ করার মধ্যেই উত্তর আমেরিকায় হামলা শুরু করে করোনা। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছে মোট ১ লাখ ২৩ হাজার ৪৭৩ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ২৪ হাজার ১৬৮ জন।

বর্তমানে সবচেয়ে ভয়াবহ অবস্থা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের। শনিবারও সেখানে ৪০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে এবং আরও ১৩শ জনের বেশি মারা গেছে। ফলে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫১ হাজার ৪৭৯ জন। আর মোট মারা গেছে ৫২ হাজার ৭৭১ জন। দেশটিতে সুস্থ হওয়ার সংখ্যাও তুলনামূলক কম। সেখানে মোট সুস্থ হয়েছে ৬ লাখের কিছু বেশি মানুষ। এখনও চিকিৎসাধীন রয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৬৩ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা এই অবস্থা চলতে থাকলে কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করে নেবে দেশটি। করোনা তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে ট্রাম্পের দেশ।

প্রসঙ্গত, বিশ্বে সবচেয়ে বেশি সুস্থ হওয়ার ঘটনা ঘটেছে জার্মানিতে। সেখানে এ পর্যন্ত ১ লাখ ৯২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৭০০ জনই সুস্থ হয়েছেন। মারা গেছেন প্রায় ৯ হাজার মানুষ। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মাত্র ৮ হাজার ৯২ জন।

এছাড়া সুস্থ হওয়ার তালিকায় এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও রাশিয়ার মতো দেশগুলো।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর করোনা তালিকার উপরের দিকে থাকা দেশগুলো হচ্ছে যথাক্রমে রাশিয়া (আক্রান্ত ৫ লাখ ৯৯ হাজার ৭০৫ ও মৃত্যু ৮ হাজার ৩৫৯), ভারত (আক্রান্ত ৪ লাখ ৫৬ হাজার ১১৫ ও মৃত্যু ১৪ হাজার ৪৮৩) ও যুক্তরাজ্য (আক্রান্ত ৩ লাখ ৬ হাজার ২১০ ও মৃত্যু ৪২ হাজার ৯২৭ জন)।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা