আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মৃত্যু ৪০ লাখ হতে পারতো: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ২০ থেকে ৪০ লাখ লোক মারা যেতে পারতো বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২২ জুন) ট্রাম্প বলেন, করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু দেড় লাখ ছাড়িয়ে যেতে পারে। স্পেকট্রাম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, আমরা ভাল কাজ করেছি এবং এখন দেশকে পুনরায় আগের মত ফিরিয়ে আনতে চাই।

ট্রাম্প বলেন, আমরা সুরক্ষার জন্য সবসময় চিন্তিত থাকি। আমরা এই ভাইরাস থেকে পরিত্রাণ চাই।

১৬ মার্চ ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একটি প্রতিবেদনে পাওয়া গেছে, যদি প্রতিরোধ ব্যবস্থা না নেয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে ।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছেন ৪২৫ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। খবর: বিবিসি, এনডিটিভি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা