আন্তর্জাতিক

জার্মানিতে ফের করোনার হানা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক করোনাভাইরাস মহামারিতে জার্মানিতে আবারও বেড়েছে আক্রান্তের সংখ্যা। দেশটি একটি কারখানা থেকেই অন্তত ১৩০০ কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আর এরই সঙ্গে জার্মানিতে আবারও লকডাউন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

বিবিসি জানায়, মাংস প্যাকেট-জাত করার একটি কারখানায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর জার্মানিতে নতুন করে লকডাউন আরোপ করা হচ্ছে।

জার্মানির নর্থ-রাইন-ওয়েস্টফারিয়া প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুটেরস্লো জেলায় প্রায় ৩৬০,০০০ লোক বসবাস করেন। তাদের উপর কড়া লকডাউন আরোপ করা হচ্ছে। আর এই লকডাউন ৩০শে জুন পর্যন্ত বলবত থাকবে।

খবরে বলা হয়, টনিজ নামের মাংস প্যাকেটজাত করার কারখানাটিতে কমপক্ষে ১৩০০ শ্রমিক-কর্মচারীর শরীরে ভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

মে মাসে জার্মানিতে লকডাউন তুলে নেয়ার পর আবারও তা আরোপ করা হচ্ছে।

জার্মানি যেভাবে করোনাভাইরাস মোকাবেলা করেছে, তা সারা বিশ্বে সবার কাছে প্রশংসিত হয়েছে। তবে সেদেশে নতুন করে সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা