আন্তর্জাতিক

আবারও চীনে কুকুর খাওয়ার উৎসব!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দুনিয়াজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই চীনে ফের শুরু হয়েছে কুকুর খাওয়ার উৎসব! গত ২১ জুন শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউলিন শহরে প্রতি বছর ১০ দিনব্যাপী এ আয়োজনে হাজার হাজার মানুষের ঢল নামে। এতে কুকুরের মাংসের স্বাদ নিতে ব্যস্ত থাকেন ক্রেতা-দর্শনার্থীরা। খাওয়াদাওয়ার পাশাপাশি চলে কুকুর কেনাবেচার মস্ত আয়োজন। বিক্রি হয় খাঁচায় বন্দি জীবন্ত কুকুর। কয়েকদিন বয়সের কুকুরছানাও বাদ যায় না এই বিকিকিনি থেকে।

চীনে পশুদের অধিকার নিয়ে কাজ করে হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মুখপাত্র পিটার লি বলেন, তার প্রত্যাশা, প্রাণীদের কথা ভেবে না হলেও শুধু নিজেদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এমন অবস্থার পরিবর্তন হবে।

তিনি জানান, চীনে প্রতি বছর এক কোটি কুকুর ও ৪০ লাখ বিড়াল মারা হয় ব্যবসার জন্য।

চীনের উহান শহরের একটি বাজার থেকে দুনিয়াজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে মনে করা হয়। এ ঘটনায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়ে দেশটি। গত এপ্রিলে চীনের প্রথম শহর হিসেবে কুকুর খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সেনজেন শহরের কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বজুড়ে অন্তত ৯১ লাখ মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চার লাখ ৭৪ হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: রয়টার্স।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা