প্রকাশ্যে এলেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি-২০২২ ( কাবুল)
আন্তর্জাতিক

প্রকাশ্যে এলেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি প্রথমবারের মতো প্রকাশ্য এক অনুষ্ঠানে মিডিয়ার সামনে এসে প্রবাসে চলে যাওয়া আফগানদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: সেই ২৮ নাবিক এখন রোমানিয়ায়

শনিবার ( ৫ মার্চ) রাজধানীতে কাবুল পুলিশ একাডেমির ছাত্রদের ১৩তম গ্রাজুয়েশন অনুষ্ঠানে হাক্কানি বলেন, সাধারণ ক্ষমার আওতায় কেউ কোনো ধরনের নিরাপত্তাগত সমস্যার মুখে পড়বে না।

তিনি বলেন, ইসলামি আমিরাত দোহায় তার প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে, কাউকেই আফগানিস্তান থেকে হুমকি দিতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, 'আমাদের দেশ আর কারো প্রতি হুমকি হবে না। ইসলামি আমিরাত দোহায় দেয়া প্রতিশ্রুতিগুলো সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হাক্কানি বলেন, শনিবার বেশ কয়েকজন নারী পুলিশ সদস্যও গ্রাজুয়েট হয়েছে। এ সময় নারীদের কাজ করার অধিকারসহ নারীদের ওপর বিধিনিষেধ সম্পর্কে আন্তর্জাতিক সমালোচনার দিকেও ইঙ্গিত করেন।

পুলিশ স্টাডিজে ৪ বছর পড়াশোনা করে কাবুল পুলিশ একাডেমি থেকে ৩৭৭ জন পুলিশ সদস্য গ্রাজুয়েট হন। এদের মধ্যে ২১ জন নারী।

আরও পড়ুন: আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, নারীসহ নতুন গ্রাজুয়েটদেরকে সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগ দেয়া হবে।

আরও পড়ুন: জায়েদকে ১৮ সংগঠনের বয়কট

হাক্কানি বাড়ি বাড়ি তল্লাশির অভিযোগ সম্পর্কে বলেন, নিরাপত্তা বাহিনীর উচিত হবে না লোকজনের জন্য সমস্যা সৃষ্টি করা। কোনো জটিলতা দেখা গেলে প্রবীণ ও আলেমদের সহায়তায় তল্লাশি চালানো উচিত।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু, কমছে শনাক্ত

তোলো নিউজের এক প্রতিবেদনে জানা যায়, একই অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রী আদুল সালাম হানাফিও বক্তৃতা করেন। তিনি বলেন, জাতিগত বা ধর্মীয় পরিচয়ের নামে কাউকে দেশে নিরাপত্তাহীনতা বা অনৈক্য সৃষ্টি করতে দেয়া হবে না।

আরও পড়ুন: সন্তানের মৃত্যুর খবর পেয়ে ফেরার পথে বাবার মৃত্যু

তিনিও দেশ ছেড়ে চলে যাওয়া আফগানদের ফিরে আসার আহ্বান জানান।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা