আন্তর্জাতিক

পরমাণু বোমা দিয়ে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তবে তাতে পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ হবে। বুধবার (২ মার্চ) তিনি এ কথা করেন।

আরও পড়ুন: খারকিভে গোলাবর্ষণে নিহত ২১

রুশ সংবাদ সংস্থা আরআইএ’র বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লাভরভ বলেন, ‘গত সপ্তাহে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো রাশিয়া প্রকৃত বিপদ মোকাবেলা করবে যদি কিয়েভের হাতে কোনো পারমাণবিক বোমা পৌঁছায়। লাভরভ বলেন, ইউরোপ থেকে মার্কিন পারমাণু বোমা দেশটিতে ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে। অর্থাৎ এসব বোমা আর ইউরোপে থাকতে পারবে না। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনের কাছে এখনো সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তি আছে। এর মাধ্যমে সেখানে পরমাণু অস্ত্র উৎপাদন করা হতে পারে। কাজেই এ মারাত্মক ঝুঁকির বাস্তবোচিত জবাব দিতে আমরা ব্যর্থ হতে পারি না। এভাবে প্রতিবেশী দেশটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে ভয়াবহ আগ্রাসনের নতুন অজুহাত খুঁজে বের করেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতে রাশিয়া প্রস্তুত। কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের কোনো দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না ওয়াশিংটন।

এদিকে, রাশিয়া জানায়, তাদের বাহিনী বুধবার ইউক্রেনের খেরসন শহরের দখল নিয়েছে। তবে ইউক্রেন এ দাবি অস্বীকার করে বলেছে, শহরটি এখনও তাদের নিয়ন্ত্রণে।

আরও পড়ুন: বোমাবর্ষণ বন্ধ করুন

যুদ্ধ চলাকালে গত এক সপ্তাহে কয়েক লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যহত রেখেছে। এতে প্রাণ যাচ্ছে বহু বেসামরিক মানুষের। এ পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অবস্থান করছে রুশ পদাতিক বাহিনীর এক বিশাল বহর। এ বছর কিয়েভে হামলা চালালে তা ভয়ানক হবে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা