আন্তর্জাতিক

এবার নিষেধাজ্ঞার কবলে বেলারুশ

সান নিউজ ডেস্ক: এবার বেলারুশকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ান সেনাদের হামলার ইস্যুতে দেশটির ভূমিকা বিবেচনায় যুক্তরাজ্য সরকার নিষেধাজ্ঞার পথে হাঁটল।

যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি লিজ ট্রাস জানান, ইউক্রেনে রুশ হামলায় ভূমিকা রাখায় দেশটির জ্যেষ্ঠ চারজন প্রতিরক্ষা কর্মকর্তা ও দুটি সামরিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আলেকজান্দার লুকাশেঙ্কোর সরকার কার্যকরভাবে রাশিয়ার অবৈধ হামলাকে সমর্থন দিচ্ছে। পুতিনকে সমর্থন দেওয়ার মূল্য বেলারুশকে দিতে হবে।

আরও পড়ুন: দুই লাখ কোটি টাকার বাজেট অনুমোদন

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর প্রতিবেশী দেশ বেলারুশ থেকেও ইউক্রেনে মিসাইল ছোড়া হয়েছে।

ইউক্রেনে হামলার জবাবে দেশটির ইউরোপীয়ান মিত্রসহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। এবার রাশিয়ার পাশাপাশি বেলারুশও নিষেধাজ্ঞার আওতায় এলো।

এদিকে, গত সোমবারের আলোচনা ব্যর্থ হওয়ায় ৪৮ ঘণ্টার মধ্যে বুধবার (২ মার্চ) দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে ইউক্রেনের সঙ্গে আবার আলোচনার টেবিলে বসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রশাসন।

এদিকে, রয়টার্স ও সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আলোচনায় বসার আগে রাশিয়ার কাছে ইউক্রেনে নির্বিচারে বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: জায়েদ খানের পদ বহাল

জানা গেছে, মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হানায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৩৫ জন। শহরের প্রাণকেন্দ্র ফ্রিডম স্কোয়ারে স্থানীয় প্রশাসনের দপ্তরগুলোতেই আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। এলাকার একটি অপেরা হাউসও ক্ষতিগ্রস্ত হয়। খারকিভের আবাসিক এলাকাতেও রাশিয়ার হামলায় আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিন দিক থেকে ইউক্রেনকে ঘির ফেলেছে রাশিয়া।

এর আগে মঙ্গলবার ইউরোপিয়ান পার্লামেন্টের এক জরুরি অধিবেশনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, আপনারা যে আমাদের পাশে আছেন, তার প্রমাণ দিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা