আন্তর্জাতিক

বোমাবর্ষণ বন্ধ করুন

সান নিউজ ডেস্ক: গত সোমবারের আলোচনা ব্যর্থ হওয়ায় ৪৮ ঘণ্টার মধ্যে বুধবার (২ মার্চ) দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে ইউক্রেনের সঙ্গে আবার আলোচনার টেবিলে বসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রশাসন। এদিকে, রয়টার্স ও সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আলোচনায় বসার আগে রাশিয়ার কাছে ইউক্রেনে নির্বিচারে বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রবল আন্তর্জাতিক চাপের মুখে পুতিন আলোচনার টেবিলে আসার বার্তা দিচ্ছেন ঠিকই, কিন্তু সামরিক আগ্রাসন কমানোর কোনো লক্ষণ দেখাচ্ছেন না। ভ্যাকিউম বোমা, ক্লাস্টার বোমার মতো গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার, ইউক্রেনের সাধারণ মানুষকে ক্ষেপণাস্ত্রের নিশানা বানানোর মতো অভিযোগ ক্রমাগতই উঠছে রাশিয়ার বিরুদ্ধে।

জানা গেছে, মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হানায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৩৫ জন। শহরের প্রাণকেন্দ্র ফ্রিডম স্কোয়ারে স্থানীয় প্রশাসনের দপ্তরগুলোতেই আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। এলাকার একটি অপেরা হাউসও ক্ষতিগ্রস্ত হয়। খারকিভের আবাসিক এলাকাতেও রাশিয়ার হামলায় আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিন দিক থেকে ইউক্রেনকে ঘির ফেলেছে রাশিয়া।

এর আগে মঙ্গলবার ইউরোপিয়ান পার্লামেন্টের এক জরুরি অধিবেশনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, আপনারা যে আমাদের পাশে আছেন, তার প্রমাণ দিন।

আরও পড়ুন: রুশ দখলে খারসন শহর

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ষষ্ঠ দিনে জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে ইইউয়ের সদস্যপদের জন্য আবেদন করেছে তার দেশ। দেশের প্রতিরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নিতে হয়েছে তাদের। এ পরিস্থিতিতে পার্লামেন্টের অধিবেশনে তার আবেগঘন বক্তব্যে ব্যাপক হাততালি পড়ে। এ ঘটনার পরে মনে করা হচ্ছে, ইইউর সদস্যপদ পেতে যাচ্ছে ইউক্রেন।

জেলেনস্কি বলেন, আমরা ইউরোপের সমপর্যায়ের সদস্য হওয়ার জন্য লড়াই করছি। প্রমাণ করুন, আপনারা আমাদের পাশে আছেন। প্রমাণ করুন, আপনারা আমাদের ছেড়ে যাবেন না। প্রমাণ করুন আপনারা ইউরোপিয়ান। তাহলেই জীবন জয় করবে মৃত্যুকে, আলো জয় করবে অন্ধকারকে। আমাদের সঙ্গে ইইউ শক্তিশালী হবে।

আরও পড়ুন: রাশিয়ায় পণ্য বিক্রি বন্ধ করল অ্যাপল

ইউক্রেন সরকার জানিয়েছে, এ পর্যন্ত ১৪ শিশুসহ অন্তত ৩৫২ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ার হামলায়। অন্যদিকে, একটি মার্কিন সংস্থার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে রুশ সেনার প্রায় ৬৪ কিলোমিটার দীর্ঘ এক কনভয়। সাঁজোয়া গাড়ি থেকে কামান— সবই রয়েছে তাতে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। অভিযান শুরুর পর গত কয়েক দিনের মধ্যে রুশ বাহিনী দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ঢুকে পড়েছে। এসব শহরের রাস্তায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: আইপিএল খেলবেন না জেসন রয়

এর আগে মঙ্গলবার খারসন শহরের কেন্দ্রস্থল রুশ সেনারা ঘিরে ফেলেছে বলে জানায় বিবিসি। সে সময় ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলেন, রাশিয়ার সেনাবাহিনী খারসনে হামলা শুরু করেছে। খারসন রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার নিকটবর্তী শহর। ইউক্রেনের দক্ষিণে মাইকোলেইভ এবং নিউ কাকহোভকা শহরের মধ্যে এর অবস্থান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা