‘অ্যাপল’ রাশিয়ায় তাদের সব ধরনের পণ্য বেচা বন্ধ ঘোষণা করেছে (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

রাশিয়ায় পণ্য বিক্রি বন্ধ করল অ্যাপল

আন্তর্জাতিক ডেস্ক: প্রযুক্তির জায়ান্ট ‘অ্যাপল’ রাশিয়ায় তাদের সব ধরনের পণ্য বেচা বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এতে বলা হয়, রাশিয়ার আক্রমণ নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন। ইউক্রেনে সহিংসতার শিকার সকল নাগরিকের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এতে আরও বলা হয়, আমরা সেখানে (ইউক্রেনে) মানবিক প্রচেষ্টা, শরণার্থীদের সহায়তাসহ যা যা করার সবকিছুই করছি।

ইউক্রেনে হামলার প্রতিবাদ জানিয়ে প্রতিষ্ঠানটি রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়। সেগুলোর মধ্যে রয়েছে- রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি বন্ধ ঘোষণা, অ্যাপল স্টোর থেকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম, আরটি ও স্পুটনিকের ডাউনলোড সেবা বন্ধ। অর্থাৎ রাশিয়ার বাইরে অ্যাপলের কোনো ডিভাইসে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো আর ডাউনলোড করা যাবে না।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত মঙ্গলবার পর্যন্ত রাশিয়ায় অ্যাপলের অনলাইন স্টোর সচল ছিল। তবে আইফোন কেনার ক্ষেত্রে লেখা আসছিল— সরবরাহযোগ্য নয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা