আন্তর্জাতিক

খেরসন রাশিয়ার দখলে

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন দখল করে নিয়েছে রুশ বাহিনী। শহরের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে খেরসন আমাদের দখলে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দাবি যদি সত্যি হয়, তাহলে এখন পর্যন্ত চলমান আগ্রাসনে দখলকৃত এলাকাগুলোর মধ্যে বড় একটি শহর দখল হয়েছে।

সেখানকার পরিস্থিতি কী অবস্থায় আছে তা জানিয়েছেন শহরের মেয়র ইগোর কোলিখায়েভ। তিনি জানান, শহরে সংঘর্ষ চলছে। রুশ সেনারা খেরসনের রেল স্টেশন ও বন্দর দখল করে নিয়েছে। এসব ঘটনায় অনেক ইউক্রেনীয় সেনা ও বেসামরিকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এখন মানুষদের নিরাপদে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন: রাশিয়ানদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদনে আরও বলা হয়েছে, খেরসনে প্রায় ৩ লাখ মানুষের বসবাস। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বেশিরভাগ দেখা গেছে দক্ষিণাঞ্চলের শহরগুলোতে। যার মধ্যে অন্যতম খারকিভ, খেরসন, ওদেশা ও লাইকোলাইভ।

এর আগে, খারকিভে রাশিয়ার সেনাদের গোলাবর্ষণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১২ জন। শহরটির মেয়রকে উদ্ধৃত করে বিবিসি ও আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: খারকিভে গোলাবর্ষণে নিহত ২১

মঙ্গলবার রাতে এবং বুধবার (২ মার্চ) ও এই অঞ্চলে হামলা হয়েছে। খারকিভের আঞ্চলিক প্রশাসক ওলে সিনেগোভব দাবি করেছেন, খারকিভে হামলার পর প্রতিরোধের কবলে পড়েছেন রুশ সেনারা। তাদেরও ব্যাপক ক্ষতির শিকার হতে হচ্ছে।

এর আগে মঙ্গলবার খারসন শহরের কেন্দ্রস্থল রুশ সেনারা ঘিরে ফেলেছে বলে জানায় বিবিসি। সে সময় ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলেন, রাশিয়ার সেনাবাহিনী খারসনে হামলা শুরু করেছে। খারসন রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার নিকটবর্তী শহর। ইউক্রেনের দক্ষিণে মাইকোলেইভ এবং নিউ কাকহোভকা শহরের মধ্যে এর অবস্থান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা