ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে চীন
আন্তর্জাতিক

ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: চলমান রুশ সামরিক আগ্রাসনের মুখে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে অবস্থান করা চীনা নাগরিকদের সরিয়ে নিচ্ছে দেশটির দূতাবাস। সংবাদ মাধ্যম বিবিসি মঙ্গলবার ( ১ মার্চ) চীনা দূতাবাসের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে।

চীনের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার ( ২৮ ফেব্রুয়ারি) ইউক্রেন ত্যাগ করেছে এক দল চীনা নাগরিক। এ বিষয়ে চীনা গণমাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেন ত্যাগ করা এসব চীনা নাগরিকরা হলেন সাধারণ ছাত্র-ছাত্রী। তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মলদোভায় গেছেন।

চায়না একমাত্র দেশ যারা এখন তাদের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নিচ্ছে। এটা অনেকগুলো বিষয়কে ইঙ্গিত করে।

প্রাথমিকভাবে রুশ সরকারকে হতাশ করতে চায়নি চীন। কারণ, প্রথমেই চীন তাদের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নিলে তার মাধ্যমে রাশিয়ার আগ্রাসী মনোভাব সম্পর্কে অন্য দেশগুলো ধারণা করতে পারত।

আরও পড়ুন: ‘বাংলার সমৃদ্ধি’ ফেরা অনিশ্চিত

অপরদিকে ইউক্রেন থেকে চীনা নাগরিকদের সরিয়ে নেয়ার আরো একটি কারণ হচ্ছে, চীন মনে করছে রাশিয়ার আক্রমণ আরো ভয়াবহ হবে। এ কারণে চীন তাদের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নিচ্ছে। সূত্র : বিবিসি।

আরও পড়ুন: শান্তি আলোচনায় মস্কোর ৪ শর্ত

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ইউক্রেনে সামরিক আগ্রসন শুরু করেছে রুশ সরকার। সংকট নিরসনে আলোচনায় বসতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনমুখী সৈন্য অগ্রগতি স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করায় শনিবার ফের অগ্রসর হতে শুরু করে রুশ বাহিনী।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা