ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

আমি ও আমার পরিবার তাদের টার্গেট

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমি ও আমার পরিবার রাশিয়ার প্রধান টার্গেট। বিবিসি ও এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই দাবি করে দেশটির প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় বলেছেন, রুশ বাহিনী তাকে সরিয়ে ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায়।

রাশিয়ার হামলার পর বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, আমি ইউক্রেনেই আছি, যদি রাশিয়ার প্রধান টার্গেট আমি।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আক্রমণ শুরুর প্রথম এক ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: পুতিনকে মোদির ফোন

অন্যদিকে, ইউক্রেনে বলছে, পাল্টা প্রতিরোধে রাশিয়ার অন্তত ৫০ দখলদার সৈন্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ইউক্রেনীয় সামরিক বাহিনী এক বিবৃতি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে চারটি ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়া, বিচ্ছিন্নতাবাদী লুহানস্ক অঞ্চলের একটি শহরে ৫০ রুশ সেনাকে হত্যা এবং ছয়টি সামরিক আকাশযান ধ্বংস করা হয়েছে। এই দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

ইউক্রেনীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রুশ বাহিনীর হামলায় তাদের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও কয়েকজন।

প্রসঙ্গত, জেলেনস্কি একজন ইউক্রেনীয় অভিনেতা, চিত্রনাট্যকার, কৌতুক অভিনেতা, ২০১৯ সালের ৬ মে থেকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০ মে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

রাজনৈতিক জীবনের আগে, তিনি আইন বিষয়ে একটি ডিগ্রি অর্জন করেছিলেন এবং কেভার্টাল ৯৫ নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন, যা চলচ্চিত্র, কার্টুন এবং টিভি কমেডি শো তৈরি করে। কেভার্টাল ৯৫ সার্ভেন্ট অফ দ্য পিপল নামে একটি টেলিভিশন সিরিজ তৈরি করেছিলো , এতে জেলেনস্কি ইউক্রেনের রাষ্ট্রপতির ভূমিকা পালন করেছিলেন। এই সিরিজটি ২০১৫ থেকে ২০১৯ অবধি প্রচারিত হয়েছিল টেলিভিশন শোয়ের একই নাম সংবলিত একটি রাজনৈতিক দলটি মার্চ ২০১৮ সালে কেভার্টাল ৯৫ জন কর্মচারীদের দ্বারা তৈরি করা হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা