আন্তর্জাতিক

পুতিনকে যুদ্ধ থামাতে বললেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক: ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামাতে বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামিট শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ম্যাক্রোঁ জানিয়েছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছেন। কারণ জেলেনস্কি বারবার কল করেও পুতিনকে পাচ্ছেন না।

জানা গেছে, বোমাবর্ষণে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর চুগুয়েভ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর গতকাল দেশটির বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে, সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলার জন্য পুতিন অনুরোধ জানাতেও ফোনটি করেছিলাম।’

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর পুতিনকে ফোন করা একমাত্র পশ্চিমা নেতা ম্যাক্রোঁ। তিনি মনে করেন, রাশিয়ার সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে হবে।

এ ব্যাপারে ম্যাক্রোঁ বলেন, ‘নিন্দা জানানো, নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আলোচনার পথ আমাদের খোলা রাখতে হবে, যেন শর্তগুলো পূরণ করা যায়, যাতে আমরা সংঘাত থামাতে পারি।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা