ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

বিদেশি পর্যটকদের জন্য দ্বার খুলল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বন্ধ রাখা আন্তর্জাতিক সীমান্ত প্রায় দীর্ঘ ২ বছর পর খুলে দিয়েছে অস্ট্রেলিয়া।

স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) সীমান্ত খুলে দেয় দেশটি। তবে এই মুহূর্তে সেখানে কেবল করোনার টিকা নেওয়া পর্যটকরাই প্রবেশ করতে পারবেন।

আরও পড়ুন:ইউক্রেন হামলা করতে চূড়ান্ত নির্দেশ

এদিকে দূর্ঘদিন পর সীমান্ত খুলে দেওয়ায় দেশটিতে প্রবেশ করে নিজেদের আত্মীয়-স্বজনের দেখা করতে পেরে খুশি বন্ধু ও পরিবারের লোকজন।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে বিদেশি পর্যটকদের জন্য নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। তবে বিভিন্ন দেশে আটকা পড়া নাগরিকদের গত বছরের শেষের দিকে ফিরে আসার অনুমতি দেয় দেশটির সরকার।

আরও পড়ুন: ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ চালু

সোমবার সীমান্ত খোলার দিন সিডনি বিমানবন্দরে ছিল পর্যটকদের ভিড়। এদিন এ বিমানবন্দরে ৫০টি আন্তর্জাতিক বিমান অবতরণ করেছে। তবে পর্যটকরা পশ্চিম অস্ট্রেলিয়া ব্যতিত দেশটির সব স্থানে যাওয়ার অনুমতি পাচ্ছেন।

অস্ট্রেলিয়ার পর্যটন বিষয়ক মন্ত্রী বলেন ড্যান তেহান বলেন, সীমান্ত খুলে দেওয়া ‘আমাদের পর্যটন শিল্প এবং এই খাতে কর্মরত ৬ লাখ ৬০ হাজার মানুষের জন্য অবশ্যই একটি চমৎকার খবর। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্থ আমাদের পর্যটন খাত খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে বলে আমি আশা করছি।’ সূত্র: বিবিসি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা