ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক

ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ চালু

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’যাত্রা শুরু করেছে। অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে পরিষেবাটিতে প্রবেশ আপাতত সীমিত বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ অ্যাপ্লিকেশনটির মালিকানায় রয়েছে। অনেকই সোমবার এটি ডাউনলোড করেন। এসময় তারা রেজিস্ট্রেশনের ক্ষুদেবার্তা পান। তবে চাহিদা বেশি থাকায় অনেকেই রেজিস্ট্রেশন করতে পারেননি। তাদেরকে রাখা হয় অপেক্ষমাণ তালিকায়।

মার্কিন নির্বাচনে হেরে যাওয়ার পর ও পরবর্তীতে ক্যাপিটাল হিলে হামলার জেরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টুইটার, ফেসবুক, এমনকি ইউটিউব কর্তৃপক্ষ তার ব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই দুঃখ ঘুঁচতে যাচ্ছে এর মধ্য দিয়ে।

গত ১৫ ফেব্রুয়ারি ট্রাম্পের ছোট ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইটারে একটি স্ক্রিনশট দিয়ে জানান, তার পিতার সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘@রিয়েলডোনাল্ডট্রাম্প ট্রুথ সোশ্যাল’ চালু হচ্ছে।

আরও পড়ুন: নেপালে মার্কিন বিরোধী বিক্ষোভ-সংঘর্ষ

প্রসঙ্গত, গত বছর জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর টুইটার তাকে নিষিদ্ধ করে। টুইটারে ট্রাম্পের প্রায় ৯ কোটি ফলোয়ার ছিল। এছাড়া ফেসবুক ও ইউটিউবও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে জন্য বন্ধ করে দেওয়া হয়।

বন্ধ হয় ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। ওই হামলার ঘটনা ট্রাম্পের সমর্থনে ঘটেছে বলে অভিযোগ ওঠে। এরপরেই জনগণের নিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যম।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা