রুশ কর্মকর্তা-পুতিন
আন্তর্জাতিক

ইউক্রেন হামলা করতে চূড়ান্ত নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ রাশিযান সেনা কমান্ডারদের ইউক্রেন হামলা করার জন্য চূড়ান্ত নির্দেশ দিয়েছেন।

সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, কিভাবে আক্রমণ করা হবে সে বিষয়ে কমান্ডাররা এখন প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, প্রথমে সাইবার আক্রমণ চালানো হবে। এরপর চালানো হবে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। সর্বশেষ সীমান্তে অবস্থান নেওয়া সৈন্যরা যুদ্ধে জড়িয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা চালাবেন।

সিএনএনকে নাম গোপন করে একটি সূত্র জানিয়েছে, ৭৫ ভাগ রুশ সেনা এখন ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছেন। প্রতিপক্ষের ওপর হামলা করা যাবে এমন দূরত্বে আছেন তারা। ইউক্রেনের দিকে এমনভাবে রাশিয়ার সেনাদের অবস্থান নেওয়ার বিষয়টি খুবই বিরল।

এদিকে ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য বানানো হবে না যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে এ নিশ্চয়তা চেয়ে আসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তারা এ দাবি মানবে না এমন ঘোষণা দেওয়ার পর ইউক্রেনে হামলা করার জন্য সেনাদের সীমান্তে জড়ো করেছেন রুশ সরকার প্রধান।

অপরদিকে রাশিয়া ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে রেখেছে। সূত্র: বিবিসি।

প্রসঙ্গত, ইউক্রেনে যে কোনো সময় আগ্রাসন চালাতে পারে রাশিয়া। তাই নিজেকে নিরাপদ রাখতে ইউক্রেন ছেড়ে প্রতিবেশি দেশ পোল্যান্ডে পাড়ি জমাচ্ছেন বহু নাগরিক। এই শরণার্থীদের আশ্রয়ও দিচ্ছে পোল্যান্ড। তাদের জন্য নির্মাণ করা হচ্ছে আশ্রয়কেন্দ্র।

পোল্যান্ড সরকার দ্রুত আশ্রয়কেন্দ্রের সংখ্যা বৃদ্ধিতেও কাজ করছে। ডয়চে ভেলে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সকল শহরের মেয়রদের শরণার্থী কেন্দ্রে রূপ দেয়া যেতে পারে এমন সম্ভাব্য সব ভবন চিহ্নিত করার নির্দেশনা দিয়েছে দেশটি।

ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরের পোলিশ শহর প্শেমিশিল। এর মেয়র ভয়েটশেখ বাকুন জানান, রাষ্ট্র শরণার্থীদের ব্যয়ভার গ্রহণের কথা জানিয়েছে৷ কিন্তু সম্ভাব্য শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলোকে সংস্কারের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি৷

আরও পড়ুন: ইউক্রেনীয়দের আশ্রয় দেবে পোল্যান্ড

মেয়র বাকুন অবশ্য ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তেমন একটা দেখছেন না ৷ তিনি বলেন, আমি আশা করি খারাপ কিছু ঘটবে না ৷ আমার মনে হয় সত্যি সত্যি আক্রমণ করার চেয়ে অন্যদের মনে ভয় তৈরি করাই রাশিয়ার আসল উদ্দেশ্য৷ যদিও ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধ নিয়ে পোলিশ সরকারের কোনো প্রস্তুতি না থাকার সমালোচনা করেছেন দেশটির অনেক নাগরিক।

পোলিশ প্রধানমন্ত্রী মাটেউশ মোরাভিয়েস্কি শরণার্থীদের যানবাহন, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক সেবা নিশ্চিতের কথা জানিয়েছেন ৷ নতুন আসা শরণার্থীদের অনেকে স্থায়ী বসবাসের জন্যও পোল্যান্ডকে বেছে নিতে পারেন৷

বর্তমানে দেশটিতে ১০ লাখেরও বেশি ইউক্রেনিয়ান বাস করেন ৷ ২০১৪ সালে রাশিয়ার ক্রাইমিয়া দখল এবং পরবর্তীতে ডোনবাস এলাকায় যুদ্ধ শুরুর পর তারা পোল্যান্ডে পালিয়ে আসেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা