মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা এখনো আছে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার জোরালো আশঙ্কা এখনো আছে। জাতীয়ভাবে টেলিভিশনে প্রচারিত মন্তব্যে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপের চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। ইউক্রেন সীমান্তে এখন রাশিয়ার প্রায় দেড় লাখ সেনা মোতায়েন আছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার বলেছেন, সীমান্তে তাদের কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে। এতে উত্তেজনা হ্রাসের বিষয়ে কিছুটা আশার সঞ্চার হয়। তবে পশ্চিমারা তাৎক্ষণিকভাবে সতর্ক প্রতিক্রিয়া জানায়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রুশ বাহিনী চলে যাওয়ার বিষয়টি ভালো কিন্তু আমরা এখনো তা যাচাই করিনি। আমরা এখনো যাচাই করে দেখিনি যে রুশ সামরিক ইউনিটগুলো তাদের নিজ ঘাঁটিতে ফিরে যাচ্ছে কিনা।

বাইডেন বলেন, প্রকৃতপক্ষে, আমাদের বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন যে তারা যথেষ্ট হুমকির মধ্যেই রয়ে গেছে।

মস্কোর নিরাপত্তা উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ কথার কয়েক ঘণ্টার মধ্যেই বাইডেন এসব কথা বলেন।

আরও পড়ুন: ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া

অপরদিকে পুতিন বরাবর বলে আসছেন, তিনি ইউক্রেনে অনুপ্রবেশের পরিকল্পনা করছেন না। রাশিয়া ইউরোপে আরেকটি যুদ্ধ চায় না।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা