কানাডায় জরুরী অবস্থা জারি
আন্তর্জাতিক

কানাডায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ইতিহাসে জরুরি ক্ষমতা প্রয়োগের ঘটনা বিরল। করোনা বিধিনিষেধের বিরুদ্ধে দেশটিতে ট্রাক চালকদের নেতৃত্বে চলমান আন্দোলন ঠেকাতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক ভাষণে ট্রুডো এ জরুরি অবস্থা জারি করেন। খবরটি প্রচার করে নিউইয়র্ক টাইমস।

এদিকে আন্দোলনকারীদের থেকে রাইফেল, হ্যান্ডগান ও বেশকিছু গোলাবারুদসহ ১১ জনকে আটক করেছে কানাডিয়ান পুলিশ।

এ ঘটনাকে বিপজ্জনক বলে মন্তব্য করে তিনি বলেন, এ কার্যক্রম আর চলতে দিতে পারি না। তাই বাধ্য হয়ে শেষ পদক্ষেপ হিসেবে কঠোর আইন (জরুরি অবস্থা) জারি করতে হলো।

অবরোধ ও দখলদারিত্ব অবসানে প্রাদেশিক ও আঞ্চলিক সক্ষমতা জোরদারে ফেডারেল সরকার জরুরি ক্ষমতা আইন প্রয়োগ করেছে।

তিনি বলেন, এ সময়ে সেনা মোতায়েন করা হবে না। কিন্তু অবরোধের অবসান,বিক্ষোভকারীদের অর্থায়ন নিষিদ্ধ এবং তদের গ্রেফতারে কর্তৃপক্ষ আরও ক্ষমতা পাবে।

তিনি ভাষণে আরও বলেন, অবৈধ বিক্ষোভের কারণে রাজধানীসহ আশপাশের লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে বিক্ষোভের ফলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে।

তিনি আরও বলেন, সরকার নাগরিক অধিকার নিশ্চিতকরণ, জনশৃঙ্খলা পুনর্বহাল, জনসমাবেশ নিষিদ্ধ বা কোনো এলাকায় ভ্রমণ সীমাবদ্ধ করতে পারবে।

তবে ট্রুডো বারবার বলেছেন এ আইনটি মানুষের মৌলিক অধিকার হস্তক্ষেপের কারণে ব্যবহার করা হবে না।

ট্রুডো আরও বলেন, ‘আমরা মানুষের বাক স্বাধীনতা বা শান্তিপূর্ণ সমাবেশ সীমিত করছি না। আমরা জনগণকে আইনগতভাবে প্রতিবাদ করার অধিকার প্রয়োগ করতে বাধা দিচ্ছি না।’

এর ফলে দেশটিতে গত ৫০ বছরের মধ্যে এই প্রথম জরুরি অবস্থা জারি করা হয়। এর আগে ১৯৭০ সালের অক্টোবরে ট্রুডোর পিতা তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো জরুরী আইনের প্রয়োগ ঘটিয়েছিলেন। এবার দ্বিতীয় বারের মতো এ আইনের প্রয়োগ ঘটানো হয়েছে।

আরও পড়ুন: আফগান ক্রিকেটদলে করোনার হানা

প্রসঙ্গত, কোভিড- ১৯ মোকাবিলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কানাডায় বেশকিছু দিন ধরে ট্রাক চালকদের নেতৃত্বে ‘ফ্রিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছে। এ বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী অটোয়াসহ আরও কিছু এলাকা। এ প্রেক্ষিতে অন্টারিওতে সরকার জরুরি অবস্থা জারি করে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ইশরাক

চব্বিশের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পর...

প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে...

রাষ্ট্রপতি নির্বাচন হবে যেভাবে

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগ...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত হলেন

সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা