গম-ভুট্টা (ফাইল ছবি)
আন্তর্জাতিক

বাড়ছে গম-ভুট্টার দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে ইউক্রেন ইস্যুতে বাড়ছে উদ্বেগ। রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন সংকটময় পরিস্থিতির মধ্যেই প্রভাব পড়েছে বৈশ্বিক তেল-গ্যাস ও শেয়ারবাজারে। এখন কৃষি পণ্য নিয়েও শঙ্কা বাড়ছে।

বিশ্বের শীর্ষ গম রাপ্তানিকারক দেশ হচ্ছে রাশিয়া। ইউক্রেনও উল্লেখযোগ্য পরিমাণ গম ও ভুট্টা রপ্তানি করে। তাই দুই দেশের মধ্যে বিরাজমান পরিস্থিতি সংঘাতে রূপ নিলে বেড়ে যেতে পারে এসব খাদ্যশস্যর মূল্য।

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, মস্কো যদি কিয়েভে হামলা চালায় তাহলে বৃদ্ধি পেতে পারে গম ও ভুট্টার দাম বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এরই মধ্যে বৈশ্বিক খাদ্য পণ্যের দাম ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

এস অ্যান্ড পি গ্লোবাল প্ল্যাটসের শস্য বিশ্লেষণের প্রধান পিটার মেয়ার বলেন, যা ঘটছে তার ওপর ভিত্তি করে অবশ্যই অস্থিরতা তৈরি হয়েছে।

গম ও ভুট্টার ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনের হস্তক্ষেপে খাদ্য পণ্যের দাম বেড়ে যেতে পারে। বিশেষ করে বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যারা সরবরাহের জন্য এই দেশ দুইটির ওপর নির্ভর করে।

মার্কিন খাদ্য ও কৃষি সংস্থা জানায়, ২০২১ সালে বিশ্বজুড়ে খাদ্য মূল্য বেড়েছে ২৮ শতাংশ। আশঙ্কা করা হচ্ছে সরবরাহ ইস্যুর কারণে চলতি বছরেও খাদ্যের দাম বাড়তে পারে।

আরও পড়ুন: ফ্রান্সে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

প্রসঙ্গত, ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এ কারণেই যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে অনেক রাষ্ট্র।

আরও পড়ুন: আমরা পার্লামেন্ট প্র্যাকটিসে আন্তরিক

মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, এস্তোনিয়াসহ ডজনখানেক দেশ তাদের নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।

তবে যে কোনো ধরনের আক্রমণ/ হামলা চালানোর পরিকল্পনার কথা বরাবর অস্বীকার করে আসছে রাশিয়া।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা