আন্তর্জাতিক

আগ্নেয়গিরির ছাই-গ্যাস উঠল ৬ কিমি উঁচুতে!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মাউন্ট মেরাপি, ইন্দোনেশিয়ার জেগে থাকা আগ্নেয়গিরিগুলির মধ্যে অন্যতম। রোববার (২১ জুন) সকালে সেই আগ্নেয়গিরিতে ফের শুরু হয়েছে উদ্গিরণ। আগ্নেয়গিরির মুখ থেকে ছাই ও গরম গ্যাস নির্গত হচ্ছে। প্রবল বেগে বেরিয়ে আসা সেই ছাই ও গ্যাস ছড়িয়ে পড়ছে চারিদিকে।

দেশটির সংবাদমাধ্যম জানায়, ওই আগ্নেয়গিরি থেকে ছাই বেরিয়ে প্রায় ছয় কিলোমিটার উপর পর্যন্ত উপরে উঠছে। সেই গরম ছাই ও গ্যাস থেকে বাঁচতে মেরাপির আশে পাশে থাকা বাসিন্দাদের তিন কিলোমিটার দূরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।

পাশাপাশি জাকার্তা ও সেন্ট্রাল জাভা সীমান্ত অঞ্চলে বাণিজ্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। তবে দেশটির ভলকানোলোজি অ্যান্ড জিওলোজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন সেন্টার এ ঘটনায় এখনো কোনো সতর্ক সংকেত জারি করেনি।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট মেরাপির উচ্চতা দু’হাজার ৯৬৮ মিটার। সেই পার্বত্য অঞ্চলে প্রায় ৫০০-র বেশি আগ্নেয়গিরি রয়েছে। যে গুলি প্রায় সময়ই জেগে উঠে উদ্গিরণ ঘটায়। গত অগস্টেই জেগে উঠেছিল এই আগ্নেয়গিরি। ২০১০-এ ভয়াবহ রূপ ধারণ করে মাউন্ট মেরাপি। সে সময় ৩৫৩ জনের মৃত্যু হয়েছিল।

ইন্দোনেশিয়া অগ্নুৎপাত ও ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় এই ধরনের ঘটনা বেশি ঘটে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা