আন্তর্জাতিক
করোনাভাইরাস পরিস্থিতি

গত ২৪ ঘন্টায় দেড় লাখের বেশি শনাক্ত, মৃত্যু ৪৪২৮

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাস নতুন ও বিপজ্জনক ধাপে প্রবেশ করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আর এ ধারাবাহিকতা অব্যাহত রেখে শনিবারের মতো আজও (২১ জুন) বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দেড় লাখের বেশি ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪২৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।

মহামারি করোনাভাইরাস কয়েকটি দেশে ভয়ংকর রূপ নিয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৭১৮ জন।

আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ১৪ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৪৭ লাখ ৩৮ হাজার ৫৪২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

শনিবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে একদিনে ৯৬৮ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৫০ হাজার ৫৮ জন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৭০ হাজার।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৬৭৩ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ২২ হাজারের মতো প্রাণ গেল। হঠাৎ করে ছয়টি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৩ লাখের বেশি সংক্রমিত।

পেরু-চিলিসহ লাতিন আমেরিকার প্রায় সব দেশেই ক্রমশ বাড়ছে নতুন সংক্রমণ ও মৃত্যু। বিশ্বের ১৩তম দেশ হিসেবে রাশিয়াতে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত পৌনে ৬ লাখের বেশি।

এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা