আন্তর্জাতিক
লাদাখ সংঘর্ষ

চীনের ৪০ সেনা নিহতের দাবি ভারতীয় মন্ত্রীর

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনায় চীনের কমপক্ষে ৪০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন বিষয়ক মন্ত্রী ভিকে সিং।

শনিবার ভারতীয় গণমাধ্যম টিভি নিউজ২৪ কে দেয়া সাক্ষাতকারে তিনি এমনটি দাবি করেন।

ভারতের কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন বিষয়ক মন্ত্রী ভিকে সিং বলেন, আমাদের যদি ২০ জন শহীদ হন তাহলে তাদের দ্বিগুণ ক্ষতি হয়েছে। তবে সাবেক সেনা প্রধান ভিকে সিং তার বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।

ভিকে সিং দাবি করেন ঐতিহাসিকভাবে চীন ক্ষয়-ক্ষতির পরিমাণ লুকিয়ে আসছে। ১৯৬২ সালের যুদ্ধেও চীন ক্ষয়-ক্ষতির তথ্য লুকিয়েছিল।

এর আগে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে সেনাদের হতাহতের খবর প্রকাশ করলেও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।

ভিকে সিং জানান, সংঘর্ষের পর যে সব সেনা ভারতে ঢুকে পড়েছিল তাদেরকে চীনের কাছে ফেরত দেয়া হয়েছে।

গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকার ভারত-চীন সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ ভারতীয় সেনা।

তবে চীনের পক্ষ থেকে এই সংঘর্ষের ঘটনায় হতাহতদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা