রাম রহিম
আন্তর্জাতিক

মুক্তি পাচ্ছেন সেই রাম রহিম

আন্তর্জাতিক ডেস্ক: ডেরা সাচ্চা প্রধান গুরুমিত রাম রহিম মুক্তি পাচ্ছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) হরিয়ানার কারাগার থেকে বের হবেন তিনি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ডে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্ত রাম রাহিম ২০ দিনের জন্য মুক্তি পাচ্ছেন।

পূর্বে রাম রহিম সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিন বার জরুরি প্যারোলে মুক্তি পান। অসুস্থ মায়ের সঙ্গে সাক্ষাৎ এবং স্বাস্থ্য পরীক্ষা জন্য তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তবে এবার তাকে পাঞ্জাবে নির্বাচনের ২ সপ্তাহ আগে মুক্তি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বাবুল সুপ্রিয়র ওপর হামলা

নারী ভক্তদের (সাধ্বী) ধর্ষণের দায়ে সাজাসাধ্বীদের করা ধর্ষণ মামলায় ২০১৭ সালের আগস্টে রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। তার বিরুদ্ধে দুই সাধ্বীকে ধর্ষণের প্রমাণ পেয়েছিলেন আদালত । ২০১৭ সাল থেকে তিনি সুনারিয়ার কারাগারে আছেন। এছাড়া এক সাংবাদিক হত্যা মামলায় আদালত তার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

নির্বাচনের আগে প্যারোলে রাম রহিমের মুক্তির বিষয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী বিজেপি সদস্য এমএল খাত্তার বলেন, এমন ছুটিতে তার নির্বাচনে কিছু করার থাকবে না। রাজ্য কারামন্ত্রী রণজিৎ সিং চাওতালা বলেন, প্রতিষ্ঠিত নিয়ম অনুসারেই ডেরা সাচ্চা রাম রহিমের ছুটি মঞ্জুর করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ডেরা অনুসারী বিশেষ করে রাম রহিমের শিষ্যদের পাঞ্জাবের মালওয়া অঞ্চলে বেশ প্রভাব রয়েছে। সংসদসহ বিধানসভার নির্বাচনে তাদের ভোটকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। পাঞ্জাব বিধানসভার ১১৭টি আসনের অর্ধেকের বেশি (৬৯টি আসন) রয়েছে মালওয়া অঞ্চলে।

আরও পড়ুন: বিধিনিষেধ কঠোর করছে ইন্দোনেশিয়া

রাম রহিম কারাগারে থাকাই তার কোটির বেশি ভক্ত তুলনামূলকভাবে চুপচাপ রয়েছেন। ডেরার নেতার আদেশ অনুসারেই এই অনুসারীরা ভোট প্রদান করে থাকেন। ২০০২ সালের নির্বাচনে এই সম্প্রদায় কংগ্রেসকে সমর্থন জানিয়েছিল।

২০০৭ সালেও ডেরা শিষ্যদের সমর্থন ছিল চোখে পড়ার মতো। সেবার ৩৭ সিটের মধ্যে ২৯টি আসন পেয়েছিল বিজেপি-আকালি জোট।

চলতি নির্বাচনে কংগ্রেস, বিজেপি, আকালিদল এমনকি আম আদমি পার্টিকেও ডেরা অনুসারীদের ভোট জয় করতে সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা গেছে। আগামী ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে নতুন সরকার গঠনে ভোট অনুষ্ঠিত হবে। রাম রহিমের প্যারোল শেষ হবে ভোটের পর দিন ২১ ফেব্রুয়ারি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা