ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

বাবুল সুপ্রিয়র ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: তৃণমূল কংগ্রেসের নেতা ও ভারতীয় সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়কে জনসম্মুখে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি তিনি নিজেই রোববার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বার্তা প্রকাশ করেন।

বাবুল টুইটারে বলেন, আমি একাই হামলাকারীকে শায়েস্তা করতে পারতাম। তবে সঙ্গে সঙ্গেই পুলিশ এসে তাকে আটক করে। অবশ্য এখনও এ ঘটনার কোনো লিখিত অভিযোগ করেননি বাবুল।

টুইটারে তিনি আরও লেখেন— গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতকারী আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। নিরাপত্তাক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি। কংগ্রেস ও বিজেপির মতো দুই জাতীয় দলের সঙ্গেই যোগসাজশ রয়েছে ওই দলটির।

আরও পড়ুন: ভারতের বিভিন্ন রাজ্যে ফের স্কুল-কলেজ চালু

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, বাবুল গোয়ায় নির্বাচনি প্রচারে গিয়েছিলেন। সেখানে হঠাৎ এক দুষ্কৃতকারী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

প্রসঙ্গত, সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় সম্প্রতি বিজেপির বিরুদ্ধে বিষোদগার করে তৃণমূলে যোগ দিয়েছেন।

১৪ ফেব্রুয়ারি ৪০ আসনবিশিষ্ট গোয়ার বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ জয়ের পর বিজেপিকে কেন্দ্র থেকে সরাতে রাজ্যে রাজ্যে বিজেপির প্রধান প্রতিপক্ষ হিসেবে নিজেদের তুলে ধরে বিজেপি, কংগ্রেসের বিরুদ্ধে ভোট প্রচারে নেমেছে।

আরও পড়ুন: শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

সে লক্ষ্যে গোয়ার মাটিতে বিজেপিকে হারাতে জোর প্রচার শুরু করেছে তৃণমূল। ভারতের ছোট্ট এই দ্বীপ রাজ্যে বিজেপি বধের ভোট প্রচারে গিয়ে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় ওই হামলার শিকার হন।

ভারতের সব থেকে ছোট রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে এখন সরগরম। এবার গোয়া বিধানসভা নির্বাচনে বহুমুখী লড়াই হতে চলেছে। বিজেপি, কংগ্রেস ও তৃণমূলের পাশাপাশি আম আদমি পার্টি, এনসিপি, শিবসেনার মতো দলও গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা