ছবি- সিওমারা ক্যাস্ত্রো
আন্তর্জাতিক

করোনা আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ক্যাস্ত্রো

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র কয়দিন আগে হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে কয়েকদিন আগে শপথ নেয়া বামপন্থী নেত্রী সিওমারা ক্যাস্ত্রো মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এক টুইট বার্তায় সিওমারা জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার মৃদু উপসর্গ রয়েছে এবং তিনি আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাবেন।

তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল অফিস থেকে জানানো হয়েছে, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই গত মাসে হন্ডুরাসে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে তাইপেতে ফেরার পর তিনি কোয়ারেন্টাইনে ছিলেন এবং এখন ভাল আছেন।

প্রসঙ্গত, গতবছর নভেম্বরের নির্বাচনে জয় লাভ করে হন্ডুরাসে ডানপন্থী ন্যাশনাল পার্টির ১২ বছরের শাসনের অবসান ঘটান সিওমারা ক্যাস্ত্রো। ২০০৯ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে তার স্বামী ম্যানুয়েল জেলায়াকে প্রেসিডেন্টের পদ থেকে উৎখাতের পর ন্যাশনাল পার্টি ক্ষমতায় বসেছিল। তথ্যসূত্র- বার্তা সংস্থা রয়টার্স।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা