আন্তর্জাতিক

পুতিনের কাছে যাচ্ছেন ম্যাঁক্রো

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সিদ্ধান্ত ঘিরে ইউরোপে তৈরি হওয়া যুদ্ধংদেহী পরিস্থিতি প্রশমনে রাশিয়া সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ম্যাক্রোঁর এই বৈঠক থেকে সিদ্ধান্তমূলক কোনও অগ্রগতি আশা করছে না রাশিয়া। তবে ম্যাক্রোঁ ইউরোপে উত্তেজনা প্রশমনের উপায় প্রস্তাব করতে পারেন বলে জানিয়েছে ক্রেমলিন।

এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আলোচনায় ইউক্রেন সংকটই প্রাধান্য পেতে যাচ্ছে। মস্কো ইউক্রেনে হামলার পরিকল্পনা অস্বীকার করেছে। তবে ন্যাটোতে ইউক্রেনকে কখনই যোগদান করতে দেওয়া হবে না, এমন অঙ্গীকারসহ পশ্চিমাদের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চায় রাশিয়া।

যদিও পশ্চিমা নেতারা রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এর পরিবর্তে অস্ত্র নিয়ন্ত্রণের মতো অন্যান্য সংকট নিয়ে আলোচনায় তারা আগ্রহী বলে জানিয়েছেন।

ইউক্রেন ঘিরে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে পুতিনের কাছ থেকে ম্যাক্রোঁ প্রতিশ্রুতি চাইতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পেসকভ বলেছেন, ‘এক বৈঠকে সিদ্ধান্তমূলক অগ্রগতির আশা করা খুবই জটিল।’

তবে তিনি বলেছেন, রাশিয়া উত্তেজনা কমানোর ব্যাপারে কিছু ধারণা সম্পর্কে অবগত আছে; যেগুলো নিয়ে ম্যাক্রোঁ আগে কথা বলেছিলেন এবং প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনার পরিকল্পনা করেছিলেন।

আরও পড়ুন: বাবুল সুপ্রিয়র ওপর হামলা

পশ্চিমা সরকাররা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে কথা বলা অব্যাহত রাখায় উত্তেজনা হ্রাসের বিষয়ে আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। মস্কো নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে গত কয়েক দিন ধরে যে দাবি জানিয়েছে সেসবের ব্যাপারে নতুন কোনও কিছুই শুনতে পায়নি। পেসকভ বলেন, আমাদের পশ্চিমা আলোচকরা এই বিষয়টি উল্লেখ করতে চান না।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা