ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়িসহ অনেক স্থাপনা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

মাদাগাস্কারে ঝড়ে প্রাণহানি ১০

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘বাতসিরাই’ এর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়িসহ অনেক স্থাপনা। এতে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে আশ্রয় কেন্দ্রে রয়েছে বহু মানুষ। খবর- রয়টার্স।

জানা যায়, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগে দেশটিতে আঘাত হানে ঘূর্ণিঝড় বাতসিরাই। ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বাতসিরাই প্রবল বেগে আঘাত হানে মাদাগাস্কারের দক্ষিণ ও পূর্বাঞ্চলে। ঘূর্ণিঝড়ের পর বন্যায় ডুবে গেছে অনেক এলাকা। এর কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে অনেক এলাকায়।

রোববার (৬ ফেব্রুয়ারি) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে অন্তত ৪৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে জায়গা নিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও জানায়, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোসি ল্যারিকা শহর। সেখানকার ৯৫ শতাংশ ভবন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। বন্যার কারণে পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

এদিকে এর আগে ঘূর্ণিঝড় অ্যানার আঘাতে দেশটিতে ৫৫ জনের মৃত্যু হয়। উদ্বাস্তু হয়ে পড়ে দেড় লাশের বেশি মানুষ। এছাড়া অ্যানার আঘাতে মোজাম্বিক এবং মালউইতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিনটি দেশে মোট মারা যায় ৮৮ জন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা