আন্তর্জাতিক

আফগানিস্তানে হিমবাহ ধসে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে হিমবাহ ধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে হিমবাহ ধসে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন।

জানা যায়, আফগানিস্তান থেকে পাকিস্তানে যাওয়ার সময় প্রত্যন্ত এক পাহাড়ি গিরিপথে বিশাল হিমবাহ ধসে এ ঘটনা ঘটে।

আফগান শত শত নাগরিক প্রত্যেক দিন কাজের সন্ধানে অথবা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ব্যবসায়িক পণ্য কেনার জন্য অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যান।

দেশটির পূর্বাঞ্চলের কুনার প্রদেশের প্রধান তথ্য কর্মকর্তা নাজিবুল্লাহ হাসান আব্দাল ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, এখনও উদ্ধারকারী কর্মীরা হিমবাহ ধসের স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছেন। ইতোমধ্যে সেখান থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিধিনিষেধ কঠোর করছে ইন্দোনেশিয়া

গত আগস্টে পশ্চিমা সামরিক বাহিনীর বিদায় এবং তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর পাকিস্তান-আফগান সীমান্তে অবৈধ চলাচল বৃদ্ধি পেয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর মারাত্মক সংকটের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। দেশটির হাজার হাজার মানুষ বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসকের এঁকে দেওয়া ‘ডুরান্ড লাইন’ হিসাবে পরিচিত দুই দেশের সীমান্তের ২ হাজার ৬৭০ কিলোমিটার এলাকায় বেড়া দিচ্ছে পাকিস্তান।

ব্যবসায়ী এবং চোরাকারবারিরা কর এড়াতে প্রত্যন্ত পার্বত্য গিরিপথ ব্যবহার করে শতকের পর শতক ধরে দুই দেশের মাঝে অবৈধপথে যাতায়াত করে আসছেন। এসব গিরিপথে প্রায়ই হিমবাহ ধসের ঘটনা ঘটছে। ২০১৫ সালে কয়েকবার ধ্বংসাত্মক হিমবাহ ধসে দেশটির বিভিন্ন প্রান্তে আড়াইশ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা