ভারতের পুণেতে ভবন ধস, উদ্ধার চলছে (ছবি-সংগৃহীত)
আন্তর্জাতিক

ভারতে শপিং মলের ছাদ ধসে নিহত ৬

ভারতের পুণের ইয়ারবদা শাস্ত্রীনগর এলাকায় নির্মাণাধীন বাড়ির একাংশ ধসে পড়ে অন্তত ঘুমন্ত ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি) রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে পুণের ইয়ারবদা শাস্ত্রীনগর এলাকায়। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। মৃতদের প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানিয়েছে প্রশাসন। খবর আনন্দবাজার পত্রিকার।

পুণের ট্রাফিক পুলিশ কমিশনার রাহুল শ্রীরাম জানান, লোহা দিয়ে নির্মাণাধীন বাড়ির ঢালাইয়ের কাজের প্রস্তুতি হচ্ছিল। রাতে গাড়ি পার্কিংয়ের জায়গায় ছাদের একাংশ ভেঙে পড়ে। সেই সময় ওখানে ১০ জন শ্রমিক ঘুমোচ্ছিলেন।

বিকট শব্দ শুনে স্থানীয়রা বেরিয়ে আসেন। তারাই খবর দেন পুলিশ ও দমকলে। তার পর শুরু হয় উদ্ধারকাজ।

আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রীর ৪ সহযোগীর পদত্যাগ

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটি শপিং মল তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে তারই একতলায় দুর্ঘটনা হয়।

পুণের ডিসিপি রহিদাস পওয়ার জানান, প্রথমে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সঙ্গে আরও ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আরও ১ জন শ্রমিকের মৃত্যুর সংবাদ মিলেছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা