আন্তর্জাতিক

মধ্যরাতে মাটির নিচে ঢুকে গেল ৫ বাড়ি!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মধ্যরাতে আচমকা দুর্গাপুরের অণ্ডালের জামবাদ বেনিয়ারি এলাকায় মাটির নিচে ঢুকে যায় পাঁচটি বাড়ি। একের পর এক পাঁচটি বাড়ি মাটির তলায় ঢুকে যাওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

রাতের খাবার খেয়ে ঘুমে গিয়েছিলেন শাহনাজ বিবি নামের এক নারী। তার সেই ঘুম আর ভাঙেনি। মধ্যরাতে আচমকা মাটির নিচে ঢুকে যাওয়ার পাঁচ বাড়ির একটিতে তিনি ঘুমিয়ে ছিলেন তিনি। এ ঘটনায় এলাকায় হইচই শুরু হয়েছিল।

এদিকে শাহনাজ বিবি নামের ওই নারীর মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যান তিন সন্তানসহ স্বামী শেখ মিরাজ। তারা পরিত্যক্ত আবাসনের পাশে একটি বাড়ি বানিয়ে থাকছিলেন। সূত্র-জি নিউজ।

ভয়ংকর এ ঘটনার সাক্ষী হয়েছেন অনেকে। তলিয়ে যাওয়া বাড়ির বাসিন্দাদের এখনো পুর্নবাসনের চেষ্টা চলছে।

জানা গেছে, পাঁচ বাড়িতে থাকতেন ২০ টি পরিবার। এছাড়া বাকি পরিত্যক্ত আবাসনে এখনো ১৬ পরিবার বাস করছেন। তারাও রয়েছেন চরম ঝুঁকিতে।

কয়েক বছর ধরে ওই পরিবারগুলো পুর্নবাসনের জন্য দাবি করে আসছিল। তবে এখনো তাদের পুনর্বাসন হয়নি। ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতায় নাকি চরম ক্ষতির সম্মুখীন প্রায় ২০টি পরিবার।

ওই এলাকায় ২৪০ টি বাড়ি রয়েছে। যতক্ষণ স্থানীয়রা পুর্নবাসন পাবেন না, ততক্ষণ ওই সব বাড়িদের বাসিন্দারা বিক্ষোভ করবেন বলে জানা গেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা