ইসলামেই, শান্তি, খুঁজে, পেলেন, এই, ৩, তারকা,
আন্তর্জাতিক

ইসলামেই শান্তি খুঁজে পেলেন এই ৩ তারকা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে নাজেহাল গোটা বিশ্ব। ক্রমেই এই ভাইরাস ভয়ঙ্কর হয়ে উঠছে দেশে দেশে। এসময়ে বিশ্বের প্রায় সব দেশের তারকারা ঘরবন্দি সময় পার করছেন।

এর ভিড়েই দেশি-বিদেশি গণমাধ্যমে খবর ছড়িয়েছে তিনজন তারকা তাদের পুরনো ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধু ইসলাম গ্রহণ করেই তারা ক্ষ্যান্ত হননি, গর্বের সঙ্গে তা তারা জানিয়েছেন বিশ্ববাসীকে। ইসলাম গ্রহণকারীদের অনেকেই জীবনের প্রথম ইফতার, রমযানের অনুভূতিও গণমাধ্যমে প্রকাশ করেছেন।

তাদের মধ্যে অন্যতম তানাশা দোনা বারবিয়ারি অকেচ। মুসলিম হওয়ার পর নিজের নাম রেখেছেন আয়েশা। তিনি কেনিয়ার জনপ্রিয় একজন রেডিও উপস্থাপক, উদ্যোক্তা ও মডেল। ‘ফর হার লাক্সারি হেয়ার’ নামক একটি হেয়ার ব্রান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতাও।
তার স্বামী মুসলিম, পরে তিনিও মুসলিম হলেন। গত ২৫ এপ্রিল সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণের বিষয়টি বন্ধু মহলে প্রকাশ করেন। সেদিনই জীবনের প্রথম রোযা রাখেন তিনি। তানাশার স্বামীর নাম ডায়মন্ড।

এ তালিকায় আরেকজন হলেন অস্ট্রিয়ার জনপ্রিয় রেসলিং তারকা উইলহেলম। গত ১৬ এপ্রিল কালেমা পাঠ করে তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেন। ইসলাম গ্রহণ সম্পর্কে ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেন, ‘করোনার সঙ্কটে ঘরে বসে ইসলাম নিয়ে পড়াশোনা করেছি। এই পড়াশোনা আমাকে আমার বিশ্বাস খুঁজে পেতে সাহায্য করেছে। যখনই আমার কঠিন সময় ছিল তখনই ইসলামিক বিশ্বাস আমাকে শক্তি দিয়েছে। আমার ধর্মবিশ্বাস এখন যথেষ্ট শক্তিশালী। আমি আমার প্রকৃত সত্ত্বাকে চিনতে পেরেছি। গর্বের সঙ্গে কালেমা পাঠ করতে পেরেছি। এখন থেকে আমি একজন মুসলিম।’

আরেকজন হলেন লিসা মার্সেদেজ। তিনি ব্রিটিশ জ্যামাইকার একজন প্রসিদ্ধ নৃত্যশিল্পী। ইসলাম গ্রহণের দুই মাস পর গত মাসের ৩ তারিখে ‘শাহাদা’ নামে একটি সঙ্গীত ইনস্টাগ্রামে শেয়ার করে তার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা