আন্তর্জাতিক

আরও বিপজ্জনক হবে করোনা মহামারি: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

পুরো পৃথিবীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসের বিস্তার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর হিসাবে, বৃহস্পতিবার একদিনেই সারা পৃথিবীতে নতুন করে রেকর্ড সংখ্যক দেড় লাখ মানুষের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার জেনেভা-র সদর দফতর থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন ডব্লিউএইচও-এর মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস। তিনি বলেন, দুনিয়াজুড়ে করোনাভাইরাস মহামারি একটি নতুন ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।

টেড্রোস ঘেব্রেয়েসাস বলেন, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়ার ব্যক্তিদের অর্ধেকই আমেরিকা অঞ্চলের বাসিন্দা। এর বাইরে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যও রয়েছে সর্বোচ্চ সংক্রমণের তালিকায়।

তিনি বলেন, ভাইরাসটি এখনও দ্রুত বিস্তার ঘটিয়ে চলেছে। প্রকৃতপক্ষে পুরো দুনিয়া এখন একটি নতুন এবং বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, এখনও বহু মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, ‘বহু মানুষ ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়ছে। এজন্যই হয়তো অনেক দেশ স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে। তবে করোনা এখনও দ্রুত বিস্তার ঘটিয়ে চলছে। ফলে সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হাত ধোয়ার মতো বিষয়গুলো এখনও খুবই জরুরি।’

টেড্রোস ঘেব্রেয়েসাস বলেন, ‘অসুস্থ বোধ করলে ঘরে থাকুন। কাশির সময় নাক-মুখ ঢেকে রাখুন। যেখানে প্রয়োজন সেখানে মাস্ক পরুন। হাত পরিষ্কার রাখুন।’

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ‘কোভিড-১৯ প্রমাণ করেছে যে, সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়। রাজনীতিকে এক পাশে রেখে সত্যিকারের সহযোগিতার মাধ্যমেই পরিবর্তন সম্ভব।’

তিনি বলেন, ‘এখনও পর্যন্ত করোনাভাইরাসের কোনও টিকা নেই। যদি কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়, তবে সেটিই হবে করোনা মোকাবিলায় প্রথম টিকা।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা