চীনকে, শিক্ষা, দিয়েছে, ভারতীয়, সেনারা,:, মোদি,
আন্তর্জাতিক

চীনকে শিক্ষা দিয়েছে ভারতীয় সেনারা: মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বেশ কিছু দিন ধরেই চীন-ভারত উভয় দেশের সীমান্তেই উত্তেজনা বিরাজ করছে। কয়েকদফায় সামরিক পর্যায়ে আলোচানাও হয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন।

শুক্রবার (১৯ জুন) সেই বৈঠকে মোদি বলেন, তারা (চীন) আমাদের সীমান্তে অনুপ্রবেশ করেনি, কোনো তল্লাশি চৌকিও দখল করেনি। আমাদের ২০ জওয়ান শহীদ হয়েছে। কিন্তু যারা ভারতমাতার দিকে চোখ তুলে দেখেছেন, তাদের শিক্ষা দিয়ে গেছেন। সূত্র এনডিটিভি।

মোদি বলেন, আজ আমরা এমন সামর্থ্য অর্জন করেছি যে কেউ আমাদের এক ইঞ্চি জমির দিকেও চোখ তুলে তাকাতে পারবে না। ভারতের সামরিক বাহিনী একই সময় একাধিক সেক্টরে যেতে সক্ষম।

চীনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মোদি বলেন, ভারত শান্তি ও বন্ধুত্ব চায়। কিন্তু সার্বভৌমত্ব বজায় রাখা সবথেকে গুরুত্বপূর্ণ।

বৈঠকের শুরুতে নরেন্দ্র মোদিকে একগুচ্ছ প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস নেত্রী জানতে চান, চীন যে এত বড় সৈন্য সমাবেশ করছে, সরকার কি সে খবর পায়নি? উপগ্রহ চিত্রে কি নজর রাখা হয়নি? এই বৈঠক আগে কেন ডাকা হয়নি?

প্রসঙ্গত, সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যাকায় ভারত-চীনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ২০ ভারতীয় সেনা নিহত হন। এ ছাড়া ৭৬ জন গুরুতর আহত হন। তবে চীনের পক্ষ থেকে কোনো হতাহতের খবর জানানো হয়নি।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে চীনের হাতে আটক ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে বেইজিং। আটক হওয়া ১০ সেনা সদস্যের মধ্যে চার সেনা কর্মকর্তাও রয়েছেন। তবে, চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হাতে কোনো ভারতীয় সেনা সদস্য আটক হয়নি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা