আন্তর্জাতিক

বোমা ঘূর্ণিঝড়: আমেরিকায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে যাচ্ছে আমেরিকা। তুষারপাতসহ ঘূর্ণিঝড়ের হতে যাচ্ছে দেশটিতে। বিগত চার বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির ক্যারোলিনা থেকে মেইনি পর্যন্ত আঘাত হানতে যাচ্ছে এই তুষারপাতসহ ঘূর্ণিঝড়।

ইতোমধ্যে পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার বিবিসি ও সিএনএন’র প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি নরইস্টার নামে পরিচিত। ঝড়ের প্রভাবে বোস্টন এলাকায় ৬১ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। নিউ ইংল্যান্ডেও একই মাত্রায় তুষারপাত হতে পারে। এছাড়া উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০০৩ সালে ৭০ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল।

রবিবার পর্যন্ত প্রায় ছয় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে দেশটিতে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঝড়টি বোম্বোজেনেসিসের মধ্য দিয়ে যাবে, যার মানে ঠান্ডা বাতাস উষ্ণ সমুদ্রের বাতাসের সাথে মিশে যাবে। এর ফলে বায়ুমণ্ডলীয় চাপ দ্রুত হ্রাস পাবে। এ প্রক্রিয়াকে বোমা ঘূর্ণিঝড় (বোম্বোজেনেসিস) বলা হয়ে থাকে। সূত্র: বিবিসি

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা