আন্তর্জাতিক

বিদেশি পার্সেল থেকে ছড়াতে পারে ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি পার্সেল থেকে ছড়াতে পারে ওমিক্রন। বিদেশ থেকে আসা পার্সেল খোলার সময় সবাইকে মাস্ক ও গ্লাভস পরার অনুরোধ জানিয়েছে চীন। এ ধরনের পার্সেলের মাধ্যমে ওমিক্রন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে তারা। দেশটিতে শনাক্ত প্রথম ওমিক্রন রোগী এভাবেই আক্রান্ত হয়েছিলেন বলে ইঙ্গিত দিয়েছে চীনা কর্তৃপক্ষ। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা

সোমবার (১৭ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি দেশটির জনগণকে বিদেশি পণ্য কেনা বা বিদেশ থেকে পার্সেল গ্রহণ কমিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, সামনাসামনি পণ্য ডেলিভারি নেওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে ভুলবেন না। অবশ্যই মাস্ক ও গ্লাভস পরুন। প্যাকেজ ঘরের বাইরে খোলার চেষ্টা করুন।

চীনা কর্মকর্তারা বলেছেন, বেইজিংয়ে প্রথমবার যার শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল, ওই ব্যক্তি কানাডা থেকে যুক্তরাষ্ট্র-হংকং হয়ে আসা একটি প্যাকেজ খুলেছিলেন। ফলে সেখান থেকেই ওমিক্রনে সংক্রমিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ ঘটনা ‘ব্যক্তিগত সুরক্ষা’র গুরুত্ব তুলে ধরছে বলে উল্লেখ করেছে সিসিটিভি।

শুধু বিদেশিই নয়, দেশি পার্সেল হস্তান্তরের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে বলেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)। বিদেশ থেকে আসা পার্সেলগুলো যথাযথভাবে জীবাণুমুক্ত করা এবং ডেলিভারি কর্মীদের সবার পূর্ণডোজ টিকা নেওয়ার বিষয়ে জোর দিচ্ছে চীনা কর্তৃপক্ষ।

বিদেশ থেকে মাছ-মাংসের মতো আমদানি করা হিমায়িত পণ্যের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আগেই সতর্ক করেছিল চীন। যদিও এ ধরনের ঝুঁকি খুব কম বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া, ২০১৯ সালের ডিসেম্বরে উহানে প্রথমবার করোনাভাইরাস শনাক্ত হওয়ার আগেই ভিনদেশে এর অস্তিত্ব ছিল বলে বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে চীনা কর্তৃপক্ষ।

সম্প্রতি দেশটির কয়েকটি শহরে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ওমিক্রনের বিস্তার ঠেকাতে সেসব এলাকায় এরই মধ্যে কঠোর বিধিনিষেধ ফিরিয়ে আনা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা