আন্তর্জাতিক

আয়াতুল্লা খামেনির ভাতিজি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির ভাতিজি ফারিদা মোরাদখানিকে দেশটির রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। তবে কী কারণে তাকে রোববার গ্রেফতার করা হয়েছে, তা জানা যায়নি। খবর আরব নিউজের।

যুক্তরাজ্যভিত্তিক মিডিয়াবিষয়ক একটি সংগঠন ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে ফারিদার ভাই মাহমুদ মোরাদখানি তার বোনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদ বলেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠী নিপীড়ক। ফারিদা কোনো রাজনৈতিক কর্মী নন। ইরানে কোনো রাজনৈতিক ও অধিকারকর্মী হওয়ার স্বাধীনতা নেই।

মাহমুদ আরও বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর বিরোধী আমরা। এটি আমার চাচা আয়াতুল্লা খামেনি অবশ্যই ভালোভাবে জানেন। ফারিদা মোরাদখানি ইরানে মৃত্যুদণ্ড বাতিল ও বন্দিদের অধিকারের দাবিতে প্রচার চালিয়ে আসছেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা