মেক্সিকোর নিহত সাংবাদিক মার্গারিটো মার্টিনেজ
আন্তর্জাতিক

কাশ্মীরে সাংবাদিক গ্রেফতার, মেক্সিকোতে গুলি করে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক: একদিনেই দুই দেশের সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে মেক্সিকোতে বাড়ির বাইরে মার্গারিটো মার্টিনেজ নামে এক ফটো সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। আর ভারতের কাশ্মীরে সাজাদ গুল নামের এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

মেক্সিকোর উত্তরাঞ্চলের সীমান্ত শহর তিজুয়ানাতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া গেছে। দেশটিতে একজন সংবাদকর্মীকে হত্যার সর্বশেষ ঘটনা এটি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাজা ক্যালিফোর্নিয়ার নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে জানায়, ওই ফটো সাংবাদিকের নাম মার্গারিটো মার্টিনেজ। তার বয়স ৪৯ বছর। সোমবার বাড়ির কাছে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায়।

ইয়ো সো সোয়ে পেরিওডিস্তা নামের একজন সাংবাদিক বলেন, মার্টিনেজ পুলিশ ও অপরাধের বিষয়ে রিপোর্ট করেছেন। এর আগে তিনি সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে হুমকিও পেয়েছেন।

বাজা ক্যালিফোর্নিয়া অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে জানায়, মত প্রকাশের স্বাধীনতা সব ধরনের নাগরিকদের একটি মৌলিক অধিকার।

সান দিয়েগো ইউনিয়ন-ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, মার্টিনেজ স্থানীয় গণমাধ্যম ছাড়াও বিবিসি ও লস অ্যাঞ্জেলেস টাইমসসহ আন্তর্জাতিক মাধ্যমে কাজ করেছেন। তার ১৬ বছর বয়সী মেয়ে প্রথমে গুলির শব্দ শোনেন। এরপর সে বাড়ির কাছেই তার বাবার মরদেহের সন্ধান পায়।

২০০০ সালের পর মেক্সিকোতে শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়। দেশটির মাদককারবারীরা প্রায়ই সাংবাদিকদের হত্যা করে। সাংবাদিকরা খবর প্রকাশ করতে যেন ভয় পায় সে জন্যই এ ধরনের হত্যাকাণ্ড ঘটায় অপরাধীরা।

অন্যদিকে, বিতর্কিত জন নিরাপত্তা আইনে (পিএসএ) কাশ্মীরে একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। অন্য একটি মামলায় জামিন পাওয়ার একদিন পর ভারত শাসিত কাশ্মীরের পুলিশ তাকে ফের গ্রেফতার করে।

এর আগে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপরাধের অভিযোগ আনা হয়ে ছিল। মঙ্গলবার (১৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাজাদ গুল নামের ওই সাংবাদিকের বয়স ২৯ বছর। জন নিরাপত্তা নামের ওই আইনের ফলে যে কাউকে বিনা বিচারে ছয় মাস বন্দি রাখতে পারে কর্তৃপক্ষ। গ্রেফতারের পর তাকে দূরবর্তী কারাগারে নিয়ে যাওয়া হয়। যেখানে পৌঁছাতে তার পরিবারের অনেক সময়ের প্রয়োজন হবে।

জানা গেছে, বন্দুকযুদ্ধে ভারতীয় বাহিনীর হাতে একজন নিহত হওয়ার পর বিক্ষোভ হয়। সে বিক্ষোভের ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপর ৬ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ এক বিবৃতিতে জানায়, গুল সাংবাদিকতার আড়ালে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে পারে। যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সহিংসতা উসকে দেবে।

ভারত-শাসিত কাশ্মীরে জন নিরাপত্তার মতো কঠিন আইনগুলো বন্দিদের দীর্ঘ সময়ের জন্য আটকে রাখার জন্য ব্যবহার করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পিএসএকে একটি অবৈধ আইন বলে অভিহিত করেছে।

গুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বান্দিপোরার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে তার কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছিল। তার পোস্ট করা বিষয়গুলো সার্বভৌমত্বের জন্য হুমকি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা