আন্তর্জাতিক

মরক্কোতে নৌকাডুবে ৪৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর দক্ষিণাঞ্চলের তারফায়া উপকূলে একটি নৌকাডুবে যাওয়ার ঘটনায় ৪৩ অভিবাসনপ্রত্যাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন শিশুও রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কামিনানদো ফ্রনটেরাস নামের একটি স্প্যানিস সংস্থা। খবর এএফপির।

ওই সংস্থার মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। রোববার সকালে নৌকাডুবে যাওয়ার পর বেঁচে যাওয়া লোকজন সাহায্য চাইছিলেন। তারা সাহায্যের জন্য যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন।

ঘটনাস্থল শনাক্ত করতে এবং লোকজনকে উদ্ধারে কর্তৃপক্ষের কয়েক ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছে কামিনানদো ফ্রনটেরাস।

সংস্থাটি জানিয়েছে, নিহত ৪৩ জনের মধ্যে মাত্র দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করেছিলেন ওই অভিবাসনপ্রত্যাশীরা।

কামিনানদো ফ্রনটেরাসের দেওয়া তথ্য অনুযায়ী, স্পেনে যাওয়ার চেষ্টার সময় গত বছর চার হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছে। ২০২০ সালের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। বেশিরভাগ মরদেহই উদ্ধার করা সম্ভব হয় না।

এদিকে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২০২১ সালে সাগরপথে তিন লাখ ৭৩ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী দেশটিতে প্রবেশ করেছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা