আন্তর্জাতিক

বিয়ে করতে চাওয়ায় স্বামীর আঙুল ভেঙে দিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় স্বামীর আঙুল ভেঙে দিলেন স্ত্রী। স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া চলছিল স্ত্রীর। একপর্যায়ে দ্বিতীয় বিয়ে করার পরিকল্পনার কথা বলেন ওই ব্যক্তি। আর তাতেই ক্ষেপে গিয়ে তার আঙুল ভেঙে দেন স্ত্রী। শেষপর্যন্ত মামলা গড়ায় আদালতে। বিচারে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ওই নারীকে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবর অনুসারে, ওই দম্পতির মধ্যে ঝগড়া একপর্যায়ে শারীরিক সহিংসতায় রূপ নেয়। স্ত্রীর কানে থাপ্পড় মারেন অভিযুক্ত স্বামী, যার ফলে সেই নারীর শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।

এশীয় ওই নারী তদন্তকারীদের জানিয়েছেন, স্বামী তার বৈবাহিক অধিকার অস্বীকার করলে ও দ্বিতীয় বিয়ের পরিকল্পনার কথা বললে তিনি হতবাক হয়ে পড়েন।

ওই ব্যক্তির অভিযোগ, স্ত্রী তার দ্বিতীয় বিয়েতে আগ্রহের কথা শুনে ক্ষেপে ওঠেন ও আক্রমণ করেন। উত্তপ্ত বাকবিতণ্ডার মধ্যে ওই নারী তার স্বামীর হাতের আঙুল চেপে ধরেন ও পেছনে ধাক্কা দেন, এতে ওই ব্যক্তির কয়েকটি আঙুল ভেঙে যায়।

স্বামীর আঙুল ভাঙার দায়ে ওই নারীকে ছয় মাসের কারাদণ্ড ও এরপর স্বদেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছেন আমিরাতের একটি আদালত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা