টেক্সাসের কলিভিল শহরের ইহুদি উপাসনালয় (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে কয়েকজনকে জিম্মি করে পাকিস্তানির মুক্তি দাবি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে কলিভিল শহরের এক ইহুদি উপাসনালয়ে কয়েকজনকে জিম্মি করেছে এক ব্যক্তি। এর মধ্যে শনিবার রাতে এক জিম্মিকে ছেড়েও দেওয়া হয়েছে। তবে তার কোনো ক্ষতি করা হয়নি।

এর আগে কংগিগ্রেশন বেথ ইসরায়েল নামের উপাসনালয়ে স্থানীয় সময় সকাল ১১টার দিকে সাবাথের প্রার্থনার সময় এ ঘটনার সূত্রপাত হয়।

ফেসবুকে চলা স্ট্রিমিংয়ের এক অডিওতে এক ব্যক্তিকে চেঁচিয়ে বলতে শোনা যায়, আমার বোনকে ফোন দিন। আমি মরতে চলেছি। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলের আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, উপাসনালয়ে যাজকসহ ৪ ব্যক্তিকে প্রথমে জিম্মি করা হয়।

আইন-শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, জিম্মিকারী ব্যক্তি সশস্ত্র বলে জানানো হয়। তবে তা নিশ্চিত করা যায়নি। এফবিআইয়ের সংকট বিষয়ক আলোচকরা জিম্মিকারীর সঙ্গে যোগাযোগ করছেন। প্রেসিডেন্ট জো বাইডেনকেও বিষয়টি অবহিত করা হয়।

এদিকে জিম্মিকারীকে পাকিস্তানি স্নায়ুরোগবিশারদ আফিয়া সিদ্দীকির মুক্তি দাবি করতে শোনা গেছে। আফিয়া যুক্তরাষ্ট্রে ৮৬ বছরের কারাদণ্ড ভোগ করছেন। আফগানিস্তানে বন্দি থাকার সময় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের হত্যা চেষ্টার দায়ে তাকে ওই সাজা দেওয়া হয়।

ভিক্টোরিয়া ফ্রান্সিস নামে এক নারী বার্তা সংস্থা এপিকে জানান, তিনি লাইভ স্ট্রিমের সময় ওই ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিষোদগার করতে শোনছেন। লোকটি আরও বলছিলেন তার কাছে বোমা আছে।

ফ্রান্সিস আরও বলেন, পরিস্থিতি অনেক ভীতিকর। আশা করি ভালোভাবেই এর অবসান হবে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা