আন্তর্জাতিক

টোঙ্গা-ফিজি-নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ড, টোঙ্গা ও ফিজিসহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই নামের আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাতের এটি সর্বশেষ ঘটনা। এর আগেও এটিতে অগ্ন্যুৎপাত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টোঙ্গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিশাল ঢেউ উপকূলের ঘর-বাড়িতে আছড়ে পড়ছে। এরই মধ্যে সেখানের উপকূলে বসবাস করা মানুষকে উচু স্থানে চলে যাওয়ার আহ্বান করা হয়েছে।

ফিজির এক কর্মকর্তা জানিয়েছেন, আট মিনিট ব্যাপকভাবে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত হয়। এ সময় বজ্রপাতের মতো বিকট শব্দ হয় বলেও জানান তিনি।

টোঙ্গা জিওলজিক্যাল সার্ভিসেস জানায়, আগ্নেয়গিরি থেকে গ্যাস, ধোঁয়া ও ছাই আকাশের ২০ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে। নিউজিল্যান্ডের সামরিক বাহিনী জানায়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত আছে বলেও জানানো হয়।

অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ জানায়, টোঙ্গার রাজধানী থেকে আগ্নেয়গিরিটি ৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। সেখানের উপকূলে এক দশমিক দুই কিলোমিটার সুনামির ঢেউ লক্ষ্য করা গেছে। ঘটনাস্থল থেকে নিউজিল্যান্ডের দূরত্ব দুই হাজার তিনশ কিলোমিটার এবং ফিজির দূরত্ব ৮০০ কিলোমিটার।

নিউজিল্যান্ডের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, দেশের কিছু অংশে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত দেখা যেতে পারে। স্থানীয় একটি আবহাওয়া অফিস জানায়, আগ্নেয়গিরিটি অত্যন্ত শক্তিশালী। নিউজিল্যান্ড থেকে যার শব্দ শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, দক্ষিণ প্রশান্ত অঞ্চলের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় সমুদ্রের ভেতরের একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এ কারণে দেশটির ১৭০ টি দ্বীপের অধিকাংশেই জারি করা হয়েছে সুনামির সতর্কতা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা