ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভাগাড়ের প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে হাতি

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে আম্পারা জেলার পাল্লাকাড়ু গ্রামে উন্মুক্ত ময়লার ভাগাড় থেকে প্লাস্টিক বর্জ্য খেয়ে অন্তত ২০টি হাতির মৃত্যু হয়েছে। সবশেষ চলতি সপ্তাহেও ওই অঞ্চলে দুটি হাতির মরদেহ পাওয়া গেছে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

বন্যপ্রাণী চিকিৎসক নিহাল পুষ্পকুমারা বলেছেন, পরীক্ষায় দেখা গেছে, মৃত প্রাণীগুলো আবর্জনার স্তূপে পাওয়া প্রচুর পরিমাণে অপচনশীল প্লাস্টিক খেয়েছিল। তাদের ময়নাতদন্তে কেবল পলিথিন, খাবারের মোড়ক, প্লাস্টিকসহ অন্য অপচনীয় পদার্থ ও পানি পাওয়া গেছে। হাতিরা স্বাভাবিক যে খাবার খায় ও হজম করে, তার কোনো চিহ্নই ছিল না।

শ্রীলঙ্কায় হাতিকে সম্মান করা হলেও দিন দিন এটি বিপন্ন হয়ে উঠেছে। বাসস্থান ও স্বাভাবিক খাদ্যাভ্যাস হারানোয় হাতিরা আরও অরক্ষিত হয়ে পড়ছে। দেশটির প্রথম হাতিশুমারি অনুসারে, ১৯ শতকের প্রায় ১৪ হাজার থেকে এদের সংখ্যা কমতে কমতে ২০১১ সালে মাত্র ছয় হাজারে নেমেছে।

নিহাল পুষ্পকুমারা জানান, ক্ষুধার্ত হাতিগুলো ময়লার ভাগাড়ে খাবার খুঁজতে যায় ও সেখানে প্লাস্টিকের পাশাপাশি ধারালো বস্তুও খেয়ে ফেলে। এগুলো তাদের পরিপাকতন্ত্রের মারাত্মক ক্ষতি করছে। এতে করে হাতিগুলো একসময় খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে এত দুর্বল হয়ে পড়ে যে, ভারী শরীর আর বহনের ক্ষমতা থাকে না। এ অবস্থায় তারা আর খাবার বা পানি গ্রহণ করতে পারে না, যা তাদের দ্রুত মৃত্যুমুখে ঠেলে দেয়।

২০১৭ সালে শ্রীলঙ্কার সরকার ঘোষণা দিয়েছিল, তারা বন্যপ্রাণী এলাকাগুলোর ভাগাড়ের ময়লা রিসাইকেল (পুনর্ব্যবহার) করবে, যেন হাতিরা সেগুলো খেতে না পারে। ভাগাড়গুলোর চারদিকে বৈদ্যুতিক বেড়া দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত এর কোনোটিই পুরোপুরি কার্যকর হয়নি।

সরকারি কর্মকর্তাদের তথ্যমতে, শ্রীলঙ্কাজুড়ে বন্যপ্রাণী এলাকাগুলোতে অন্তত ৫৪টি ময়লার ভাগাড় রয়েছে, যার আশপাশে তিন শতাধিক হাতি ঘোরাফেরা করে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা