ছবি- আলজাজিরা
আন্তর্জাতিক

২০২১ সালে বিশ্বজুড়ে হত্যার শিকার ৪৫ সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক: ২০২১ সালে বিশ্বজুড়ে নিহত হয়েছেন ৪৫ জন সাংবাদিক। আন্তর্জাতিক ওয়াচডগ সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিগত বছরগুলোর তুলনায় নিহত সাংবাদিকদের সংখ্যা ২০২১ সালে সর্বনিম্ন ছিল উল্লেখ করে বিবৃতিতে আইএফজের পক্ষ থেকে বলা হয়, ‘বিশ্বজুড়ে চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যে সাংবাদিক হত্যার হার কমে আসা কিছুটা হলেও স্বস্তিদায়ক।’

আইএফজের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশ্বে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন আফগানিস্তানে- ৯ জন। এছাড়া আফগানিস্তানের প্রতিবেশীদেশ পাকিস্তানে ৩ জন, ভারতে ৪ জন ও মেক্সিকোতে ৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।

বৈশ্বিক অঞ্চলের হিসেবে ২০২১ সালে সবচেয়ে বেশি সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। আইএফজের বিবৃতিতে বলা হয়েছে, বিগত বছর এই অঞলে নিহত হয়েছেন ২০ জন সাংবাদিক।

এছাড়া বিগত বছর আমেরিকা অঞ্চলে ১০ জন ও আফ্রিকা মহাদেশে ৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। একই সময়ে ইউরোপে নিহত হয়েছেন ৬ জন সাংবাদিক ও মধ্যপ্রাচ্যে হত্যার শিকার হয়েছেন ১ জন।

আইএফজের বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতি, অপরাধ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রতিবেদন করার কারণেই হত্যার শিকার হতে হয়েছে সাংবাদিকদের। তবে সশস্ত্র সংঘাত বা যুদ্ধ কভার করা সংবাদিকদের মৃত্যুর হার কমেছে ২০২১ সালে। তার প্রধান কারণ, মহামারি ও অন্যান্য কারণে অনেকক্ষেত্রেই সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবেদন প্রস্তুত করতে পারেননি।

তবে বিগত বছর মেক্সিকো, গ্রিস, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশে অপরাধী গ্যাং ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য ছিল চোখে পড়ার মতো। উল্লেখযোগ্য সংবাদকর্মীর মৃত্যু হয়েছে এইসব অপরাধী গ্যাং ও মাদক ব্যাবসায়ীদের হাতে।

তবে হত্যাকাণ্ড কম হলেও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সরকারের রোষের শিকার হয়ে কারাবরণ করতে হয়েছে অনেক সাংবাদিককে। সাংবাদিকদের আন্তর্জাতিক অলাভজনক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০২১ সালে বিশ্বজুড়ে কারাবরণ করতে হয়েছে ২৯৩ জন সংবাদকর্মীকে।

সূত্র: আলজাজিরা

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা