আন্তর্জাতিক

ভারতে বর্ষ বরণে প্রাণ গেল ১২ জনর

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরকে বরণ করতে গিয়ে ভারতের জম্মু-কাশ্মিরের বৈষ্ণোদেবী মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, বৈষ্ণোদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রাত ২ টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। দুই দলই একে অপরের দিকে তেড়ে আসলে ভিড়ের মধ্যে পড়ে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, প্রধানমন্ত্রী এ ঘটনার ওপর নজর রাখছেন। আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রতি বছর ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত লোকের সমাগম ঘটে জম্মু-কাশ্মীরের এই বৈষ্ণোদেবী মন্দিরে। কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৪-১৫ কিলোমিটার যেতে হয়। অনেকেই ওই পথ ঘোড়ার চড়ে যান। পাহাড়ি পথের প্রায় পুরোটাই রাস্তা। তবে মন্দিরের ভেতরে পথ সঙ্কীর্ণ।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা