ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুর কুন্নুর এলাকায় ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। জঙ্গলে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতসহ তার স্ত্রীও ছিলেন।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে সুলুর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই কুন্নুরের জঙ্গলে বিধ্বস্ত হয় ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন লেগে যায়। হেলিকপ্টারটি ওয়েলিংটন প্রতিরক্ষা ঘাঁটির দিকে যাচ্ছিলো বলে জানা যায়।

ভারতের সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারে সবমিলিয়ে ১৪ জন আরোহী ছিলেন। ঘটনাস্থল থেকে পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা