ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সব ধর্মের সম্মিলন চায় চীন

সান নিউজ ডেস্ক: চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সিপিসি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং রাষ্ট্রের জাতীয় স্বার্থে সকল ধর্মের সম্মিলন চায়। যদিও সেই সম্মিলন অবশ্যই হতে হবে সিপিসি ও চীনের সরকারের প্রতি যথাযথ সম্মান রেখে।

সম্প্রতি সিপিসির প্রধান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে অনুষ্ঠিত সিপিসির এক সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন। সেখানে তিনি বলেছিলেন, চীন সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা সিপিসিতে সব ধর্মের মানুষের সম্মিলন চাই। কিন্তু এই সম্মিলন হতে হবে পার্টি (সিপিসি) ও দেশের সরকারের প্রতি যথাযথ সম্মান রেখে।

জিনপিংয়ের মতে, চীনে ক্রিয়াশীল সব ধর্মের উচিৎ দেশের সমাজ সংস্কৃতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। একটি সমাজতান্ত্রিক সমাজে ধর্মের রূপ কেমন হওয়া উচিৎ- তার দিশা দেখাবে চীন।

বিশ্লেষকদের মতে, এমন এক সময়ে চীনা প্রেসিডেন্ট মন্তব্য করলেন; যখন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম ও দখলকৃত ভূখণ্ড তিব্বতের বৌদ্ধদের বিরুদ্ধে নিপীড়ন চালানোর অভিযোগ উঠেছে বেইজিংয়ের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে।

মূলত বৌদ্ধ, প্রটেস্টান্ট, ক্যাথলিক, তাও এবং ইসলাম- চীনে সাংবিধানিকভাবে ৫টি ধর্ম স্বীকৃত। দেশটির সংবিধানে যদিও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি উল্লেখ রয়েছে; তবুও বাস্তবে চীনে ধর্মচর্চার স্বাধীনতা ব্যাপকভাবে সীমাবদ্ধ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা